মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

সবুজ ও লাল পেয়ারার মধ্যে পুষ্টিগুণে কোনটি সেরা?

প্রতিনিধির নাম / ১০১ বার দেখা হয়েছে
আপডেট : November 6, 2024
সবুজ ও লাল পেয়ারার মধ্যে পুষ্টিগুণে কোনটি সেরা?

এ দেশের অতি পরিচিত একটি ফল পেয়ারা। গ্রাম-শহর সবখানে সারা বছরই পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায় এই ফল। খেতে মিষ্টি ও রসালো পেয়ারা ভিটামিন এ, বি, কে, পটাশিয়াম, ক্যালসিয়াম, আয়রন, ফসফরাসসহ বহু গুণে সমৃদ্ধ।

বিভিন্ন রোগ প্রতিরোধে দারুণ কার্যকরী এই ফল। কিন্তু পেয়ারারও আছে প্রকার ভেদ। অনেকেরই প্রশ্ন, সব ধরনের পেয়ারায় কি একই রকম পুষ্টিগুণ থাকে?

এই প্রশ্নের কারণ হলো বাজারে মূলত দুই ধরনের পেয়ার পাওয়া যায়। যেটি খুব বেশি পরিমাণে পাওয়া সেটির গায়ের রং সবুজ, ভেতরে সাদা। আরেক জাতের পেয়ারা পাওয়া যায় গায়ের রং সবুজ এবং লাল দুই-ই হতে পারে, তবে ভেতরে লাল।

এখন প্রশ্ন হলো, এই দুই ধরনের পেয়ারা কি এক? পুষ্টিগুণ কি দুটিতেই একই রকম? এই প্রশ্নের উত্তরে যাওয়ার আগে দেখে নেওয়া যাক পেয়ারা ঠিক কী কী কাজে লাগে।

রক্তে শর্করার ভারসাম্য রক্ষা করতে পেয়ারা দারুণ কাজে লাগে। হৃদযন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতেও পেয়ারা দারুণ কাজে লাগে। এছাড়া পরিপাক ক্রিয়ায় সহায়তা করে। ওজন কমাতেও সাহায্য করে। রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে। দাঁত, ত্বক এবং চুলের জন্যও উপকারী।

শুধু এগুলোই নয়। সাম্প্রতিক কিছু গবেষণা বলছে, পেয়ারার বেশ কয়েকটি উপাদান ক্যানসারের মতো মারাত্মক অসুখকে ঠেকিয়ে রাখতেও সাহায্য করে। এই হলো মোটামুটি পেয়ারার গুণ। এবার ফিরে আসা যাক, সেই প্রশ্নে— কোন পেয়ারা বেশি ভালো?

পুষ্টিবিদদের মতে, লাল শাঁসযুক্ত পেয়ারায় পানি এবং অ্যান্টি-অক্সিডেন্টের পরিমাণ অনেকটাই বেশি। তবে অন্য পেয়ারার তুলনায় শর্করা, ভিটামিন সি-এর পরিমাণ কম। সাদা শাঁসযুক্ত পেয়ারায় অ্যান্টি-অক্সিডেন্ট থাকলেও তা লাল পেয়ারার মতো অতোটা নয়।

আবার ভিটামিন এ, সি, ওমেগা ৩, ওমেগা ৬ পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড এবং ডায়েটারি ফাইবারের মতো বহু গুরুত্বপূর্ণ উপাদান থাকায় ডায়াবেটিস রোগীদের জন্য লাল পেয়ারা খুব ভালো। এবার আপনিই ঠিক করুন, আপনার জন্য কোনটি ভালো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর