মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

রাত জেগে কাজ করলে কী খাবেন, কী খাবেন না

প্রতিনিধির নাম / ১১৯ বার দেখা হয়েছে
আপডেট : November 8, 2024
রাত জেগে কাজ করলে কী খাবেন, কী খাবেন না

বর্তমান বিশ্বে দিন এবং রাত; এই ২ সময়ই কাজ চলে। এরমধ্যে এমন অনেক কর্মী আছেন যারা শুধু রাতের শিফটে কাজ করেন। আবার এমন অনেক ফ্রিল্যান্সার আছেন যাদের সময়ের ব্যবধানের কারণে দেশের বাইরের ক্লায়েন্টের সঙ্গে রাতে কাজ করতে হয়।

তবে স্বাভাবিকভাবেই আমাদের শরীর দিনে কাজ এবং রাতে ঘুম এই রুটিনেই অভ্যস্ত। তাই রাতের কাজ শরীরে বিভিন্ন সমস্যা দেখা দেয়। বিশেষ করে অনেক সময় ওজন বেড়ে যায় এ জন্য যারা রাত জেগে কাজ করেন, তাদের খাবারের ক্ষেত্রে দিক দিয়ে তাদের কিছু নিয়ম মেনে চলতে হয়।

রাত জেগে কাজ করার ক্ষেত্রে কীভাবে খাবার খাওয়া উচিত সে বিষয় উঠে এসেছে মার্কিন স্বাস্থ্য বিষয়ক ওয়েব সাইট লাইফস্টাইল ডায়টিশিয়ানে। আমাদের সারা দিনের ক্যালরিকে ভাগ করতে হবে। সারা দিনের ক্যালরি ভাগ করে খেলে কিছুতেই আর ওজন বাড়বে না।

রাত জাগলে যেসব খাবার খাবেন

বাদাম: রাত জাগলে ক্ষুধা লাগবে। আর ক্ষুধা লাগবে স্বাস্থ্যকর খাবার খেতে পারেন। এ সময় আখরোট বা বাদাম খেতে পারেন। এতে ওজন বাড়বে না।

ফল ও সবজি: যারা রাতে কাজ করেন, তাদের প্রচুর সতেজ ফল ও সবজি খেতে হবে। খাদ্যতালিকায় মৌসুমি ফল ও ফলের জুস রাখতে হবে। বিভিন্ন ধরনের সালাদ, শুকনো বাদাম, হোলগ্রেইন ব্রেড, সবজি ও ডিম সেদ্ধ সালাদ দারুণ উপকারী।

ফাইবার ও প্রোটিন: যারা বিকেল ৪টা বা ৫টায় দিন শুরু করেন এবং রাত ১টা বা ২টা পর্যন্ত কাজ করেন, তাদেরও রাত ৮টার মধ্যে খাবার খেয়ে ফেলা উচিত। খাবারের পর অনেকের ঘুম আসে। এ জন্য রাতের খাবার যতটা সম্ভব হালকা খাওয়া ভালো। খাবারে বাদামি চালের ভাত ও সবজি, ডাল ও মুরগি রাখা যেতে পারে। রাতের খাবারে যেন যথেষ্ট প্রোটিন ও ফাইবার থাকে, তা খেয়াল রাখতে হবে। প্রোটিন খেলে পেট ভরা থাকবে এবং ঘুমের ভাব আসবে না।

স্যুপ: রাত জেগে কাজ করার সময় স্বাস্থ্যকর স্যুপ খেতে পারেন। সবজি কিংবা মাংসের তৈরি স্যুপ শরীরের জন্য দারুণ উপকারী। কম ক্যালরি খাবার হওয়াতে প্রয়োজনীয় পুষ্টি জোগায়। দরকারি খাদ্যগুণ সরবরাহ করে। পরিপাকতন্ত্রের ক্ষমতা বৃদ্ধি করে।

রাত জাগলে যেসব খাবার খাবেন না

তেলজাতীয় খাবার: রাতে তেলযুক্ত ভাজাপোড়া কোনো খাবার খেলে হজমে সমস্যা হবে এবং ওজন বাড়বে। রাত জাগলে অস্বাস্থ্যকর খাবারে অম্লতা ও গ্যাসের সমস্যা দেখা দিতে পারে।

ক্যাফেইন: অনেকেই রাতে কাজ করার সময় বেশি কফি খান। বেশি মাত্রায় কফি শরীরের জন্য ভালো নয়। যদি বেশি ঘুম আসে এবং কাজের জড়তা লাগে, তবে শরীর আর্দ্র রাখতে হবে। প্রতি আধা ঘণ্টা অন্তর পানি বা ফলের জুস খেতে পারেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর