মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

চুলের যত্নে কেন পেয়ারা পাতার পানি ব্যবহার করবেন?

প্রতিনিধির নাম / ১১২ বার দেখা হয়েছে
আপডেট : November 10, 2024
চুলের যত্নে কেন পেয়ারা পাতার পানি ব্যবহার করবেন?

প্রাকৃতিক খনিজ ও ভিটামিনের দারুণ উৎস পেয়ারা। পুষ্টিগুণে ভরপুর পেয়ারা আমাদের চুল ও ত্বকের জন্য ভালো। পেয়ারা পাতা ফলের মতোই উপকারী ভিটামিন বি এবং সি সমৃদ্ধ। আমাদের চুলের স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ কোলাজেনের উৎপাদন বাড়ায় এই পাতা। চুল পড়ার সমস্যা রোধ করেতেও এর জুড়ি নেই। অ্যান্টিমাইক্রোবিয়াল, অ্যান্টি-ইনফ্ল্যামেটরি এবং অ্যান্টিঅক্সিডেন্টের সমৃদ্ধ উৎস পেয়ারা পাতা মাথার ত্বকের সংক্রমণ দূর করতে সাহায্য করে।

প্রতিদিন সেদ্ধ পেয়ারা পাতার পানি দিয়ে চুল ধোয়ার ৫ উপকারিতা সম্পর্কে জেনে নিন।

  1. পেয়ারা পাতা সেদ্ধ করা পানি দিয়ে চুল প্রতিদিন ধুয়ে ত্বকের ব্যাকটেরিয়া কমে। এতে মাথার ত্বকে প্রদাহের সমস্যা কমবে। পেয়ারা পাতায় থাকা ভিটামিন সি কোলাজেনের ক্রিয়াকলাপ বাড়ায় এবং চুল দ্রুত লম্বা করে। অন্যদিকে লাইকোপিন অতিবেগুনী রশ্মি থেকে রক্ষা করে চুলকে।
  2. কোয়ারসেটিন এবং ভিটামিন সি এর মতো অ্যান্টিঅক্সিডেন্টসহ ফ্ল্যাভোনয়েডের একটি সমৃদ্ধ ভাণ্ডার পেয়ারা পাতা। আমাদের চুলের স্বাস্থ্যের উপর ইতিবাচক প্রভাব রয়েছে ফ্ল্যাভোনয়েডের। চুল ঝলমলে হয় পেয়ারা পাতা সেদ্ধ করা পানি দিয়ে চুল ধুলে।
  3. পেয়ারা পাতায় থাকা উচ্চ মাত্রার ভিটামিন সি আমাদের মাথার ত্বকে কোলাজেন উৎপাদন বাড়ায়।
  4. মাথার ত্বক পরিষ্কার করে পেয়ারা পাতার পানি। পেয়ারার পাতায় রয়েছে অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ যা আমাদের মাথার ত্বকে সংক্রমণ প্রতিরোধে সাহায্য করে। ভিটামিন সি চুলের গোড়া মজবুত করে এবং চুল ভেঙে যাওয়ার ঝুঁকি কমায়। লোমকূপের চারপাশে জমা ময়লা এবং খুশকি দূর করতে সাহায্য করে এই পাতার পানি।
  5. চুলের বৃদ্ধির জন্য ভিটামিন ই একটি অপরিহার্য উৎস। পেয়ারা পাতা ভিটামিন ই এবং বি সমৃদ্ধ। পেয়ারা পাতা সেদ্ধ করা পানি দিয়ে চুল ধুলে চুল পড়া কমে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর