মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

রাতে দুধ খেলে কী হয় শরীরে?

প্রতিনিধির নাম / ১০৬ বার দেখা হয়েছে
আপডেট : November 14, 2024
রাতে দুধ খেলে কী হয় শরীরে?

দুধ ভিটামিন ডি এবং ক্যালসিয়ামের গুরুত্বপূর্ণ উৎস। এ ছাড়াও এতে রয়েছে পটাশিয়াম, জিংক, প্রোটিন, কার্বোহাইড্রেট, চর্বি, ওমেগা ৩ ও ৬, ভিটামিন বি ১২, খনিজ, ফসফরাস, রিবোফ্লভিন ইত্যাদি। তাই প্রতিদিন এক গ্লাস দুধ ডায়েটে রাখা জরুরি।

কিন্তু পুষ্টিগুণ সমৃদ্ধ প্রথম সারির এ খাবার কীভাবে খাবেন? বিশেষজ্ঞরা বলছেন, ব্যক্তিভেদে ও শরীরের কাঠামো অনুযায়ী, কারো ক্ষেত্রে দুধ ঠান্ডা আবার কারো ক্ষেত্রে দুধ গরম করে খেলে বেশি কাজে আসে।

আবার অনেকে রাতের বেলা দুধ খাওয়াকে উপযুক্ত সময় মনে করে। রাতে দুধ খাওয়ার কিছু উপকারিতা আছে, যা স্বাস্থ্য এবং ঘুমের গুণগত মান উন্নত করতে সহায়তা করতে পারে।

জেনে নিন দুধ খাওয়ার উপকারিতা সম্পর্কে…

১. ক্যালসিয়ামের চাহিদা পূরণ: দুধ ক্যালসিয়ামের একটি সমৃদ্ধ উৎস, যা হাড়ের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। রাতে দুধ খেলে ঘুমের সময় শরীর প্রয়োজনীয় ক্যালসিয়াম গ্রহণ করতে পারে।

২. হজমে উন্নতি: রাতে হালকা গরম দুধ খেলে হজমের সমস্যা কমে এবং পেটের সুরক্ষা বজায় রাখতে সহায়তা করে। এতে ল্যাকটোজ থাকে, যা হজম প্রক্রিয়াকে সহায়ক করে।

৩. পেশির পুনর্গঠন: দুধে প্রোটিন থাকে, যা রাতে শরীরের পেশিগুলো পুনর্গঠনে সাহায্য করে। যারা শারীরিক পরিশ্রম বা ব্যায়াম করেন, তাদের জন্য এটি বিশেষভাবে উপকারী।

৪. ভালো ঘুম: দুধে ট্রিপ্টোফ্যান ও মেলাটোনিন নামক উপাদান থাকে, যা ঘুম আনার প্রক্রিয়ায় সহায়তা করে। ট্রিপ্টোফ্যান সেরোটোনিন এবং মেলাটোনিন তৈরি করে, যা ঘুমের জন্য প্রয়োজনীয়। তাই রাতে দুধ খেলে অনেকের ঘুমের মান উন্নত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর