মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

শহীদদের নামে সারা দেশে ২২০টি স্টেডিয়াম হবে : উপদেষ্টা আসিফ মাহমুদ

প্রতিনিধির নাম / ৯৭ বার দেখা হয়েছে
আপডেট : November 16, 2024
শহীদদের নামে সারা দেশে ২২০টি স্টেডিয়াম হবে : উপদেষ্টা আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক :

শহীদদের নামে সারা দেশে ২২০টি উপজেলায় স্টেডিয়াম হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

শনিবার (১৬ নভেম্বর) বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের পশ্চিম পাশে শারীরিক প্রতিবন্ধীদের জন্য ‘শহীদ ফারহান ফাইয়াজ খেলার মাঠ’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, এই মাঠের নামকরণ করা হয়েছে শহীদ ফারহান খেলার মাঠ। কুষ্টিয়া জেলা স্টেডিয়ামের নাম করেছি শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম। টাঙ্গাইলের জেলা স্টেডিয়ামের নাম পুলিশের গুলিতে শহীদ মারুফের নামে নামকরণ করা হয়েছে। ২২০টির অধিক উপজেলা স্টেডিয়াম হবে। আমরা নীতিগত সিদ্ধান্ত নিয়েছি, এই ২২০টি স্টেডিয়ামের নাম সেই উপজেলার শহীদের নামে নামকরণ করা হবে।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, যাদের রক্তের বিনিময়ে ফ্যাসিস্টমুক্ত বাংলাদেশে স্বাধীনভাবে কথা বলতে পারছি, দেশ পুনর্গঠনের স্বপ্ন দেখছি, তাদের যেন আমরা ভুলে না যাই।

উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, বাংলাদেশের মানুষ যেন শদিদের কথা ভুলে না যায়, সেটা নিশ্চিত করতেই ক্ষুদ্র প্রচেষ্টা হিসেবে এই খেলার মাঠের নামকরণ। তবে রক্তত্যাগের মূল্য পরিশোধ করা কখনোই সম্ভব হবে না কিন্তু আমাদের সাধ্যের মধ্যে যতটুকু সম্মান, শ্রদ্ধার সুযোগ আছে সেগুলো আমরা চেষ্টা করছি।

তিনি বলেন, ২০২৫ সালের যে পাঠ্যপুস্তক আসছে, সময় স্বল্পতার কারণে অন্তর্ভুক্তিটা হয়তো ততটা দৃশ্যমান করা সম্ভব হবে না। একটা চ্যাপ্টার আমাদের জুলাই গণঅভ্যুত্থান নিয়ে থাকবে এবং সেইখানে আমাদের শহীদদের স্মৃতি কথা লেখা থাকবে। আমাদের পরিকল্পনা আছে পরবর্তী বছরের পাঠ্যপুস্তকে যেন জুলাই গণঅভ্যুত্থানকে আমাদের পরবর্তী প্রজন্ম পড়তে পারে সেই জন্য শহীদদের গল্পগুলো তুলে ধরতে পারি, সেই প্রচেষ্টা শিক্ষা মন্ত্রণালয় থেকে নিচ্ছে।
অনুষ্ঠানে শহীদ ফারহান ফাইয়াজের বাবা শহীদুল ইসলাম ভূইয়া বলেন, ২৪ এর জুলাই অভ্যুত্থানের শহীদের আত্মত্যাগ যেন হারিয়ে না যায়। ২০২৫ সালের পাঠ্যপুস্তকে তাদের আত্মত্যাগ যেন তুলে ধরা হয়, সেই আহ্বান জানান তিনি।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ড. মো. আনোয়ার উল্লাহ (এফসিএমএ), গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন শহীদ ফারহান ফাইয়াজের বাবা শহীদুল ইসলাম ভূইয়া এবং মাতা মিসেস ফারহানা দিবা।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর