মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

শরীরে রক্ত বাড়াতে যেভাবে পালং শাক খাবেন

প্রতিনিধির নাম / ১০২ বার দেখা হয়েছে
আপডেট : November 17, 2024
শরীরে রক্ত বাড়াতে যেভাবে পালং শাক খাবেন

শরীরে রক্ত কমে গেলে মাথা ব্যথা, ক্লান্তি, দুর্বলতা, শ্বাসকষ্ট ও দ্রুত হৃদস্পন্দনের মতো সমস্যা দেখা দেয়। রক্তশূন্যতার কারণে ত্বক ফ্যাকাশে হয়ে পড়ে, হাত-পা ঠান্ডা হয়ে যায় ইত্যাদি। রক্ত বাড়াতে অনেকে আয়রন ট্যাবলেট খান, চিকিৎসকের শরণাপন্ন হন। তবে সবচেয়ে ভালো উপায় হলো পুষ্টিকর ও আয়রনসমৃদ্ধ খাবার খাওয়া। পুষ্টিবিদরা বলেন, নিয়মিত পালং শাক খেলে শরীরে দ্রুত গতিতে রক্ত বাড়বে। এছাড়া যাদের চোখের নানাবিধ সমস্যা আছে, তাদের সেসব সমস্যাও দূর হবে।

কেন রক্ত তৈরি হয়?

নিয়মিত পালং শাক খেলে খুব দ্রুত রক্ত তৈরি হয়। কারণ, এতে রয়েছে পর্যাপ্ত পরিমাণে আয়রন। আর এই খনিজ হিমোগ্লোবিন তৈরিতে সাহায্য করে। যার ফলে অ্যানিমিয়ার মতো জটিল অসুখ প্রতিরোধ করা যায়। শুধু তাই নয়, যারা ইতিমধ্যেই এই অসুখে ভুগছেন, তারাও ভরসা রাখতে পারেন পালং শাকে।

পালং শাকের অন্যান্য উপকারিতা

• পালং শাকে রয়েছে লিউটিন ও জিয়াজ্যানথিন নামক দুটি অ্যান্টিঅক্সিডেন্ট। এ দুই অ্যান্টিঅক্সিডেন্ট চোখের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। এ শাকে থাকা বিটা ক্যারোটিন চোখের জ্যোতি বাড়াতে সাহায্য করে। এমনকি সূর্যরশ্মির ক্ষতিকর প্রভাব থেকেও চোখকে বাঁচায়। নিয়মিত আধা কাপ পালং শাক খেলে ম্যাকুলার ডিজেনারেশন বা বয়সজনিত চোখের সমস্যাও দূর হয়।

• যারা নিয়মিত গ্যাস, অ্যাসিডিটিতে ভোগেন, তারা পালং শাক খাওয়া শুরু করুন। কেননা এতে রয়েছে ফাইবার। আর এ উপাদান অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে। যার ফলে খাবার হজম হতে সময় লাগে না। এর পাশাপাশি কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করতে ভূমিকা পালন করে পালং। তাই আপনার ডায়েটে এ শাক রাখুন।

• পালং শাক হাই ব্লাড প্রশার কমাতেও সাহায্য করে। এ শাকে থাকা পটাশিয়াম শরীরে সোডিয়ামের ভারসাম্য ফেরায়। যার ফলে প্রেশার কমে। হার্ট সুস্থ থাকে।

• এছাড়াও এতে থাকা একাধিক অ্যান্টিঅক্সিডেন্ট ডায়াবেটিস, অ্যালঝাইমার্স থেকে শুরু করে একাধিক জটিল রোগ থেকে রক্ষা করে। তাই নিয়মিত এ শাক খাওয়ার চেষ্টা করুন।

ভালো করে সিদ্ধ করে খান

এ শাক অত্যন্ত উপকারী। তবে তা ঠিক ভাবে রান্না করতে হবে। এক্ষেত্রে প্রথমে শাক কিনে তা বেছে ভালো করে ধুয়ে নিন। তারপর সিদ্ধ করে রান্না করুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর