মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

গ্রিন টি নাকি রং চা, স্বাস্থ্যর জন্য কোনটি ভালো?

প্রতিনিধির নাম / ৮৯ বার দেখা হয়েছে
আপডেট : November 24, 2024
গ্রিন টি নাকি রং চা, স্বাস্থ্যর জন্য কোনটি ভালো?

আমাদের দেশে চা অন্যতম একটি জনপ্রিয় পানীয়। চা মূলত ক্যামেলিয়া সিনেনসিসগাছের পাতা থেকে আসে। প্রক্রিয়াজাতকরণের পার্থক্যের কারণে নাম বদলে হয় গ্রিন টি বা রং চা। এ দুই ধরনের চা শরীরের জন্য উপকারী। তবে মূল পার্থক্য হলো রং চায়ে অক্সিডাইজ করা হয়, আর গ্রিন টিতে হয় না।
রং চা চারটি ধাপের মাধ্যমে প্রক্রিয়াজাত করা হয়। যার ফলে পাতাগুলো হয় গাঢ় বাদামি। যে কারণে এর স্বাদ হয় তীব্র। এতে ক্যাফেইনের পরিমানও সবচেয়ে বেশি থাকে। ফলে খাওয়ার সঙ্গে সঙ্গে এনার্জি মিলে।
অন্যদিকে, গ্রিন টি প্রক্রিয়াজাতে অরগানাইজেশন হয় না, ফলে এটি সবুজ থাকে। গ্রিন টির ক্ষেত্রে পাতা তোলার পর চুলার হালকা তাপে শুকানো হয়। এ চায়ে ভরপুর অ্যান্টি–অক্সিডেশন থাকে। ফলে গ্রিন টি পানে অনেক উপকার পাওয়া যাবে।
এ দুটিই চা হলেও এর মধ্যে গুণাগুণে কিছু ভিন্নতা রয়েছে-
অ্যান্টি–অক্সিডেন্টের মাত্রা
রং চায়ের চেয়ে গ্রিন টিতে অ্যান্টি–অক্সিডেন্টের উপস্থিতি বেশি। গ্রিন টিতে থাকা ক্যাটাচিন নামের উপাদান ক্যানসারের কোষের জিনের গতিবিধি নিয়ন্ত্রণ করে।
ক্যাফেইনের মাত্রা
গ্রিন টির তুলনায় রং চায়ে ক্যাফেইন মাত্রা কিছুটা বেশি। তাই ঘুম ভাব, ক্লান্তি দূর করে কাজ শুরু করার জন্য রং চা–ই ভালো।
ওজন নিয়ন্ত্রণ
গ্রিন টিতে আছে ক্যাটাচিন নামের উপাদান। যে কারণে ক্ষুধা অনুভব হয় কম। ফলে ওজন কমানোর জন্য পুষ্টিবিদেরা গ্রিন টি খাওয়ার পরামর্শ দেন।
হৃদ্‌যন্ত্রের উপকারিতা
গ্রিন টি রক্তনালির চাপ হ্রাস করে হৃদ্‌যন্ত্রকে সুস্থ রাখতে সাহায্য করে। রং চায়ে একাধিক পলিফেলোনিক যৌগ থাকায় হৃদ্‌যন্ত্রকে সুস্থ রাখার পাশাপাশি ক্ষতিকর কোলেস্টেরল ও টিজির মাত্রা নিয়ন্ত্রণ করে। ফলে কার্ডিয়াক অ্যারেস্ট হওয়ার আশঙ্কা অনেকটাই কমে যায়।
মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি
এই দুই ধরনের চা–ই মস্তিষ্কের সচলতা ও বিপাক ঠিক রাখতে কাজ করে। তবে এদিকে গ্রিন টি একটু এগিয়ে। শরীর ঠান্ডা করার পাশাপাশি মানসিক প্রশান্তি দেয় এই চা। এতে থাকা এল থিয়েনিন উপাদান পারকিনসন ও আলঝেইমারের মতো সমস্যাগুলো হওয়ার আশঙ্কা কমায়।
প্রদাহজনিত প্রতিরোধ
গ্রিন টিতে প্রচুর অ্যান্টি–অক্সিডেন্ট থাকে বলে ইনফ্লামেশন বা প্রদাহ থেকে বাঁচায়। রোগ প্রতিরোধক্ষমতা তৈরি করে।
দাঁত ও হাড়ের স্বাস্থ্য
গ্রিন টি ও রং চা—দুটিতেই পর্যাপ্ত ফ্লোরাইড পাওয়া যায়। তাই দাঁত ও হাড়ের স্বাস্থ্যের জন্য উপকারী।
মুখের দুর্গন্ধ
গ্রিন টির পলিফেনলস যৌগ ব্যাকটেরিয়ানাশক হিসেবে কাজ করে। সংক্রমণ ঠেকাতে সাহায্য করে। ফলে মুখের দুর্গন্ধ দূর করতে সাহায্য করে গ্রিন টি।
তাই দেখা যাচ্ছে উভয় চা–ই উপকারী। গন্ধ, স্বাদ ও প্রয়োজনীয়তা অনুসারে এখন আপনিই বেছে নিন, কোনটা পান করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর