মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

আমাকে রংপুরের উপদেষ্টা হিসেবে বিবেচনা করুন : প্রধান উপদেষ্টা

প্রতিনিধির নাম / ৯৯ বার দেখা হয়েছে
আপডেট : November 28, 2024
আমাকে রংপুরের উপদেষ্টা হিসেবে বিবেচনা করুন : প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক : 

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, জুলাই অভ্যুত্থানের শহীদ আবু সাঈদের সাহসিকতা ও আত্মত্যাগ দেখে তিনি এখন নিজেকে রংপুরের সন্তান বলে মনে করেন। এজন্য তাকে আবু সাঈদের পরিবারের সদস্যের পাশাপাশি রংপুরের একজন উপদেষ্টা হিসেবে বিবেচনা করার অনুরোধ জানান তিনি।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) আবু সাঈদের পরিবারের সদস্যদের ঢাকার তেজগাঁও অফিসে স্বাগত জানিয়ে এসব কথা বলেন অধ্যাপক ইউনূস। এসময় রংপুরের প্রতি তার আন্তরিক ভালোবাসা এবং ওই অঞ্চলের সঙ্গে তার গভীর সম্পর্কের কথা তুলে ধরেন।

একটি সংক্ষিপ্ত অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা শহীদ আবু সাঈদ ফাউন্ডেশনের সনদটি আবু সাঈদের পরিবারের হাতে তুলে দেন। সনদটি পরিবারের পক্ষ থেকে গ্রহণ করেন শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন। এ সময় আরও উপস্থিত ছিল আবু সাঈদের ভাতিজা মো. লিটন মিয়া।

অধ্যাপক ইউনুস আবু সাঈদের মা-বাবার স্বাস্থ্যের খোঁজ-খবর নিয়ে তাদের প্রতি সরকারের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

উল্লেখ্য, অন্তর্বর্তী সরকারে উত্তরাঞ্চল তথা রংপুর অঞ্চল থেকে উপদেষ্টা করার দাবিতে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধসহ বিভিন্ন আন্দোলন করে আসছে সাধারণ ছাত্র-জনতা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর