মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

চা না কফি, কাদের জন্য কোনটি বেশি স্বাস্থ্যকর?

প্রতিনিধির নাম / ৯১ বার দেখা হয়েছে
আপডেট : November 30, 2024
চা না কফি, কাদের জন্য কোনটি বেশি স্বাস্থ্যকর?

সকাল সকাল দুধ চা খেতে বারণ করেন চিকিৎসকেরা। তাই অনেকেই ঘুম থেকে উঠে হয়ত লিকার চায়ে চুমুক দেন। অনেকে আবার দ্রুত ওজন কমাতে কালো কফিতেই ভরসা রাখছেন। এখন কথা হলো, লিকার চা ভাল না কি কালো কফি, কোনটির উপকার বেশি?

কারা কোনটি খাবেন?

‘ইন্টারন্যাশনাল জার্নাল অফ এপিডেমোলজি’-তে বলা হয়েছে এক কাপ কালো কফি খেলে শরীরে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিড্যান্ট ঢোকে। কালো কফিতে থাকে ম্যাগনেশিয়াম ও পটাশিয়াম। যারা খুব দ্রুত ওজন কমাতে চাইছেন, তারা সকালে কালো কফি খেতেই পারেন। ভারি ব্যায়াম যেমন- ওয়েট ট্রেনিং বা কার্ডিয়ো করলে শরীরচর্চার আগে কালো কফি খাওয়া যেতেই পারে।

তবে যারা সারাদিন বসে কাজ করেন, তারা কালো কফি মেপেই খাবেন। এতে ক্যাফিনও থাকে ভরপুর মাত্রায় যা হজম না-ও হতে পারে। বিকালের দিকে কালো কফি না খাওয়াই ভাল। গ্যাস-অম্বলের সমস্যা বা অ্যাসিড রিফ্লাক্সের সমস্যা যাদের বেশি, তারা কালো কফি কম খাবেন।

সারাদিনে এক কাপ খেলেই ভাল। আবার যারা অনিদ্রার সমস্যায় ভোগেন তারা রাতের দিকে একেবারেই কালো কফি খাবেন না। এতে ঘুমের বারোটা বেজে যাবে। রক্তচাপের সমস্যায় যারা ভুগছেন, কোলেস্টেরল বেশি তারাও কালো কফি এড়িয়েই চলবেন।

চিনি ছাড়া লিকার চা সকালের জন্য আদর্শ। কাল সকাল দুধ চা, কফির বদলে লিকার ভাল বিকল্প। ক্যানসারের ঝুঁকি কমায় লিকার চা। চিনি ছাড়া কালো চা নিয়মিত খেলে ফুসফুস, স্তন, প্যানক্রিয়াসে টিউমারের বৃদ্ধি নিয়ন্ত্রণে রাখা সম্ভব। নিয়মিত কালো চা খেলে রক্তচাপ, কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইডের মাত্রা নিয়ন্ত্রণে থাকে। যারা কায়িক পরিশ্রম কম করেন, তারা কফির বদলে লিকার চা খেলেই উপকার বেশি পাবেন। লিকার চায়ে আদা, দারচিনি, গোলমরিচ ও মধু মিশিয়ে খেলে সর্দি-কাশির সমস্যা থেকেও রেহাই পাওয়া যাবে। যাদের ঠান্ডা লাগার ধাত, তারা সকালে লিকার চা খেলে সারাদিন শরীর তরতাজা থাকবে।

তবে লিকার চা-ও খেতে হবে পরিমিত পরিমাণেই। দিনে প্রায় ৬ থেকে ১২ কাপ চা খাচ্ছেন মানে রোজ ৪০০-৫০০ মিলিগ্রাম ক্যাফিন প্রবেশ করছে শরীরে। এর ফল হবে উল্টো। দিনে ২ কাপ লিকার চা-ই যথেষ্ট। তবে এর বেশি খেতে হলে চিকিৎসক ও পুষ্টিবিদের পরামর্শ নেওয়াই ভাল।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর