মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

কোমল পানীয় খেলে হৃদরোগের ঝুঁকি বাড়ে

প্রতিনিধির নাম / ৯১ বার দেখা হয়েছে
আপডেট : December 10, 2024
কোমল পানীয় খেলে হৃদরোগের ঝুঁকি বাড়ে

সুইডেনের লুন্ড বিশ্ববিদ্যালয়ে দশ বছর ধরে প্রায় ৭০ হাজার মানুষের ওপর পরীক্ষা করে গবেষকরা দেখেছেন- নিয়মিত কোমল পানীয় খেলে স্ট্রোক, হার্ট অ্যাটাকের মতো হৃদরোগের ঝুঁকি বেড়ে যায়।

গবেষণার ফলাফল সোমবার প্রকাশিত হয়েছে স্বাস্থ্য সংক্রান্ত আন্তর্জাতিক পত্রিকা জার্নাল ফ্রন্টিয়ারে। সেখানেই লেখা হয়েছে, চিনি বিভিন্নভাবে খাওয়া যেতে পারে। তার মধ্যে মিষ্টি পানীয় হলো সবচেয়ে ক্ষতিকর।

লুন্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক সুজান জানজি বলছেন, কোমল পানি পান করার মাধ্যমে আমরা অনেক বেশি চিনি খেয়ে থাকি। এতে অতিরিক্ত চিনি শরীরে প্রবেশ করার কারণে বিপদ ডেকে আনে। তবে দুই-তিন মাসে এক দুইবার কোমল পানীয় খেলে অসুবিধা হওয়ার কথা নয়। সমস্যা তৈরি হতে পারে নিয়মিত খেলে।

১০ বছরে অংশগ্রহণকারীদের থেকে নিয়মিত তথ্য সংগ্রহ করে দেখা যায়, তাদের মধ্যে ২৫ হাজার ৭৩৯ জনেরই হৃদরোগ ধরা পড়েছে। যারা বেশি চিনি খেয়েছেন, তাদের ইসকেমিক স্ট্রোক এবং অ্যাবডমিনাল এয়ারোটিক অ্যানিউরিজম ঝুঁকি বেশি বেড়েছে।

যারা বেশি চিনি খেয়েছেন তাদের খাদ্যাভ্যাস যাচাই করে দেখা গেছে, তাদের মধ্যে মিষ্টি এবং নরম পানীয় খাওয়ার প্রবণতা ছিল বেশি।

যদিও জানজি বলছেন, গবেষণার যে ফলাফল প্রকাশ করা হয়েছে, তার পুরোটাই গবেষকদের পর্যবেক্ষণের ভিত্তিতে। কারণ সম্পর্কে নিশ্চিত হতে আরও গবেষণা এবং আরও বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা দরকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর