মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

এক কাপ উষ্ণ দুধে দুটো খেজুর মিশিয়ে খেলে যা ঘটবে

প্রতিনিধির নাম / ১০০ বার দেখা হয়েছে
আপডেট : December 17, 2024
এক কাপ উষ্ণ দুধে দুটো খেজুর মিশিয়ে খেলে যা ঘটবে

শীত রাজত্ব চালাচ্ছে প্রকৃতিতে। আর এসময় মানুষ এমন খাবার খেতে চায় যা শরীরে উষ্ণতা সৃষ্টি করবে। অনেকে শীতে উষ্ণ দুধের সঙ্গে খেজুর মিশিয়ে খান। এতে কি উপকার মেলে? নাকি ক্ষতি হয় শরীরের? চলুন জেনে নিই-

শীতে শরীর গরম রাখতে উষ্ণ দুধের সঙ্গে খেজুর খাওয়ার চল বেশ পুরনো। দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতেও প্রাচীন এই টোটকা বেশ কাজের। প্রোটিনে ভরপুর একটি উপাদান দুধ। অন্যদিকে খেজুরে রয়েছে প্রাকৃতিক শর্করা। দুটো উপাদান একসঙ্গে মেশালে তৈরি হয় দারুণ এক শক্তিবর্ধক পানীয়।

শরীরচর্চার পর খুব ক্লান্ত লাগলে এই পানীয়তে চুমুক দেওয়া যায়। তবে পুষ্টিবিদরা বলছেন, রাতে ঘুমানোর আগে এই পানীয় খেলে সবচেয়ে বেশি উপকার মেলে।

খেজুরে সহজপাচ্য ফাইবারের পরিমাণ বেশি। তাই নিয়মিত উষ্ণ দুধের সঙ্গে খেজুর খেলে কোষ্ঠ পরিষ্কার হয়, অন্ত্র ভালো থাকে।

হিমোগ্লোবিনের মাত্রা বাড়ায়

যাদের রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কম তারা এই পানীয়তে ভরসা রাখতে পারেন। এটি হিমোগ্লোবিনের মাত্রা বৃদ্ধি করে। শিশু, বয়স্ক বা নারীদের রক্তাল্পতা বা অ্যানিমিয়ার সমস্যা থাকলে উষ্ণ দুধে খেজুর মিশিয়ে খাওয়ার পরামর্শ দেন পুষ্টিবিদরা।

হাড়ের ঘনত্ব বাড়ায়

দুধ ও খেজুর— দুটোতেই ক্যালশিয়াম রয়েছে ভরপুর মাত্রায়। হাড়ের ঘনত্ব বাড়িয়ে তুলতে এই খনিজটি বিশেষভাবে প্রয়োজন। এছাড়াও খেজুরে আছে ম্যাগনেশিয়াম যা ক্যালশিয়াম শোষণে সাহায্য করে। তাই নিয়মিত দুধ আর খেজুরের এই পানীয় খেলে অস্টিওপোরোসিসের মতো রোগ বশে থাকে।

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়

রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতেও সাহায্য করে দুধ ও খেজুরের মিশ্রণ। এতে আছে আয়রন, পটাশিয়াম, ভিটামিন বি৬ এর মতো উপকারি সব উপাদান। এসব উপাদান রোগ প্রতিরোধ ব্যবস্থা জোরদার করতে সাহায্য করে। ফলে সংক্রমণজনিত সর্দিকাশি ঠেকিয়ে রাখা যায়।

অনিদ্রা সমস্যা দূর করে

রাতে ঘুম আসে না? ঘুমানোর আগে দুধ আর খেজুরের মিশ্রণ খেয়ে দেখুন। দুধে রয়েছে ‘ট্রিপটোফ্যান’ নামক উপাদান, যা ঘুমের সঙ্গে জড়িত হরমোনের সমতা বজায় রাখতে সাহায্য করে। খেজুরে রয়েছে ম্যাগনেশিয়াম, যা স্নায়ুর উত্তেজনা বজায় রাখতে পারে। তাই নিরবচ্ছিন্ন ঘুমের পথ্য হতে পারে এই পানীয়।

এই শীতে সুস্থ থাকতে তাই নিয়মিত এক গ্লাস উষ্ণ দুধে দুটো খেজুর মিশিয়ে খেতে পারেন। এক্ষেত্রে খেজুর সারাদিন অল্প পানিতে ভিজিয়ে রেখে ব্লেন্ড করে নিন। দুধ গরম করে তাতে এই মিশ্রণ মিশিয়ে নিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর