মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

কোঁকড়া চুলের পরিচর্যায় যে ভুল করা যাবে না

প্রতিনিধির নাম / ১১০ বার দেখা হয়েছে
আপডেট : December 18, 2024
কোঁকড়া চুলের পরিচর্যায় যে ভুল করা যাবে না

ঢেউ-খেলানো কোঁকড়া চুল দেখতে সুন্দর হলে যত্ন নেওয়া বেশ কঠিন। আবার কোঁকড়া চুল প্রাকৃতিকভাবেই অনেক বেশি শুষ্ক হয়ে থাকে। তাই যাদের কোঁকড়া চুল তাদের চুলের প্রতি একটু বেশি যত্নশীল হতে হয়। পরিচর্যার সময় কয়েকটি বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে। কীভাবে কোঁকড়ানো চুল ভালো রাখবেন।

কোঁকড়া চুলে সহজে ধুলা, ময়লা জমে জট পড়ে যেতে পারে। তাই কোঁকড়া চুল নিয়মিত পরিষ্কার রাখা জরুরি। আবার শ্যাম্পু করা বেশ ঝামেলার ব্যাপার। খেয়াল রাখতে হবে শ্যাম্পু যেন ভালোভাবে ধুয়ে নেওয়া হয়।

কোঁকড়া চুল প্রাকৃতিকভাবেই অনেক বেশি শুষ্ক। শ্যাম্পু করার পর অবশ্যই কন্ডিশনার ব্যবহার করতে হবে। তাহলে চুল নরম ও মোলায়েম থাকবে।

শ্যাম্পু করার আগে চুলে অবশ্যই তেল ম্যাসাজ করতে হবে। নারকেল তেল হালকা গরম করে মাথার তালু ও চুলের অংশে লাগান।

কোঁকড়া চুল খুলে রাখার পরিবর্তে বেঁধে রাখাই ভালো। বিশেষ করে যখন বাড়ির বাইরে যাওয়ার সময়।

কোঁকড়া চুল আঁচড়ানোর সময়ও সতর্ক থাকুন। ধৈর্য ধরে সময় নিয়ে ধীরে ধীরে চুল আঁচড়ে নিতে হবে। ভেজা অবস্থায় চুল আঁচড়াবেন না। বড় দাঁতযুক্ত চিরুনি দিয়ে কোঁকড়া চুল আঁচড়াতে পারলে সবচেয়ে ভালো।

চুলের রুক্ষতা-শুষ্কতা দূর করতে বিভিন্ন ধরনের প্যাক খুবই কার্যকর। টক দই, পাকা কলা, মধু, পাকা পেঁপে ইত্যাদি দিয়ে তৈরি হেয়ার প্যাক ব্যবহার করুন। এতে করে চুলের স্বাস্থ্য ভালো থাকবে এবং রুক্ষতা দূর হবে।

গোসলের পর চুলের পানি মোছার জন্য নরম সুতির গামছা ব্যবহার করুন। চুলে গামছা কিংবা তোয়ালে পেঁচিয়ে রাখবেন না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর