মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

বেশি আদা খাওয়ার বিপদগুলো জানেন কি?

প্রতিনিধির নাম / ৯৪ বার দেখা হয়েছে
আপডেট : December 18, 2024
বেশি আদা খাওয়ার বিপদগুলো জানেন কি?

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে, মাইগ্রেনের ব্যথা কমাতে, বমি বমি ভাব দূর করতে আদার জুড়ি নেই। এমনকি হার্ট ভালো রাখতেও সাহায্য করে আদা। কেউ কেউ আদা চিবিয়ে খান, আবার কেউ কেউ ভরসা রাখেন আদা চায়ে। শীতে সর্দি-কাশি ও সংক্রমণ থেকে মুক্তি পেতেও আদা চা দারুণ উপকারী। জ্বর জ্বর ভাব, নাক বন্ধ থেকে মাথা ধরা ইত্যাদি সমস্যা দূর করে এক কাপ আদা চা। কেননা আদার ভেষজ গুণ অনেক। এটি শরীরের জন্য ভালো। তবে পুষ্টিবিদরা বলছেন, আদা অনেক উপকারী হলেও বেশি পরিমাণে আদা খাওয়া যাবে না। খেলে হিতে বিপরীত হতে পারে।

বেশি আদা খেলে যেসব ক্ষতি হতে পারে

আদা রক্ত সঞ্চালনের হার বাড়িয়ে দেয়। হিমোফিলিয়ার সমস্যা থাকলে আদার এই গুণ আপনার জন্য ক্ষতিকারক হতে পারে। হিমোফিলিয়া বংশগত অসুখ। এই রোগে বিশেষ এক প্রকার প্রোটিনের অনুপস্থিতিতে রক্ত জমাট বাঁধতে পারে না। ছোটখাটো কাটাছেঁড়া থেকে অনেক বেশি রক্তপাত, এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। হিমোফিলিয়ার ওষুধ খাচ্ছেন এমন রোগীরা যদি বেশি আদা খান, তাহলে ওষুধের প্রভাবে ব্যাঘাত ঘটাতে পারে।

ডায়াবিটিসের ওষুধ নিয়মিত খেলে খুব বেশি আদা খাবেন না। কেননা আদা রক্তকে পাতলা করে রক্তচাপ কমিয়ে দেয়। তাই সাধারণ ভাবে আদা খাওয়া উপকারী হলেও ইনসুলিনের মতো ওষুধের প্রভাব কমিয়ে দিতে পারে।

খুব কাশি হলে অনেকেই মুখের ভিতর আদার টুকরো রাখেন। আদার রস গলায় পৌঁছলে খুসখুসে ভাব দূর হয়। কিন্তু অনেকেই হয়তো জানেন না, বেশি ক্ষণ আদার টুকরো মুখের ভিতরে রাখলে অ্যালার্জির সমস্যা হতে পারে। বিশেষ করে আগে থেকেই কারো অ্যালার্জির সমস্যা থাকলে আদা না খাওয়াই ভালো।

অতিরিক্ত আদা খেলে চোখ ও ত্বকে সংক্রমণ দেখা দিতে পারে। ঠোঁট ফুলে ওঠা, গলায় অস্বস্তির মতো সমস্যাও হতে পারে। এমন উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

আদায় অ্যান্টিপ্লেটলেট বৈশিষ্ট্য থাকার কারণে অতিরিক্ত আদা খেলে রক্তক্ষরণ হতে পারে। রসুন ও লবঙ্গের সঙ্গে আদা খেলে রক্তপাতের ঝুঁকি আরও বেড়ে যায়। তাই এ ধরনের সমস্যা এড়াতে অতিরিক্ত আদা খাওয়া থেকে বিরত থাকুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর