মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

শীতে ঘরেই তৈরি করুন লিপবাম, জানুন পদ্ধতি

প্রতিনিধির নাম / ৯৫ বার দেখা হয়েছে
আপডেট : December 19, 2024
শীতে ঘরেই তৈরি করুন লিপবাম, জানুন পদ্ধতি

শীতে ঠোঁট ফাটা খুব স্বাভাবিক বিষয়। যদিও ঠোঁট ফাটার সমস্যা সারা বছরের। তবু শীতের হাওয়ার তীক্ষ্ণতা বেশি। পুরোদমে ঠান্ডা পডার পূর্বেই ঠোঁটের চামড়া উঠতে শুরু করেছে। লিপবাম, পেট্রোলিয়াম জেলি ব্যবহারে ত্বকে মসৃণতা আসে। কিন্তু তা সাময়িক। গোটা শীতকাল কোমল ঠোঁট চাইলে, ভরসা রাখতে পারেন ঘরোয়া উপায়ে। ঠোঁটে সাধারণ কোনো বাম না লাগিয়ে তাতে প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি একটি মিশ্রণ লাগানো জরুরি। তাতে দাগ দূর হবে। একইসঙ্গে দূর হবে ঠোঁটের শুষ্ক ভাব। তাই ঘরেই তৈরি করুন লিপবাম। কীভাবে তৈরি করবেন?

প্রথমেই উপকরণগুলো সংগ্রহ করে নিন। তেমন কঠিন কিছুর প্রয়োজন নেই। দু’টি স্ট্রবেরি। এক চামচ জেলাটিন। আর দু’চামচ নারকেল তেল লাগবে। আর প্রয়োজন ৩-৪ ফোঁটা লেমন এসেনশিয়াল অয়েল।

পদ্ধতি

প্রথমে মাইক্রোওয়েভ ওভেন নারকেল তেল গরম করুন। তার মধ্যে দু’টি স্ট্রবেরি থেঁতো করে দিন। এতে জেলাটিন মিশিয়ে দিন। সব ক’টি উপকরণ ভালভাবে মিশিয়ে আবার গরম করুন। যাতে জেলাটিন গলে যায়। তারপর তাতে কয়েক ফোঁটা লেমন এসেনশিয়াল অয়েল দিয়ে দিন।

প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার পূর্বে এই লিপবাম ব্যবহার করুন। শীতেও ঠোঁটের গোলাপি ভাব বজায় থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর