মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

শীতে উষ্ণ থাকতে ঘরেই বানান ক্যারামেল চা

প্রতিনিধির নাম / ১০৮ বার দেখা হয়েছে
আপডেট : December 25, 2024
শীতে উষ্ণ থাকতে ঘরেই বানান ক্যারামেল চা

শীতকালে উষ্ণ থাকতে চায়ের বিকল্প নেই। এবারের শীতে সাধারণ চায়ের পাশাপাশি বাসায় বানিয়ে নিন ক্যারামেল চা। বাসায় অতিথি এলেও বানাতে পারেন মজাদার এই চা। প্রশংসা পাবেন বৈকি।

উপকরণ

চিনি ১ টেবিল চামচ
পানি ১ চা-চামচ
চা-পাতা তিন চা-চামচ
দুধ ১ কাপ
পানি ১ কাপ

প্রস্তুত প্রণালি

পাত্রে চিনি ও এক চা-চামচ পানি দিয়ে মাঝারি আঁচে গলিয়ে ক্যারামেল করে নিতে হবে। ক্যারামেল বেশি কালচে করবেন না। এতে চায়ের স্বাদ ভালো হবে না। এবার এতে দুধ দিয়ে দিন। গুঁড়া দুধ দিলে আগে থেকে এক গ্লাস পানিতে গুঁড়া দুধ মিশিয়ে তারপর ক্যারামেলের পাত্রে ঢেলে দিন। দুধে বলক আসলে চা-পাতা দিতে হবে। চা-পাতা ফুটে সুগন্ধ বের হলে একটু ওপর থেকে ছাঁকনি দিয়ে ছেঁকে চায়ের কাপে চা ঢালতে হবে। এতে চায়ে ফেনিল ভাব আসবে। আপনি যদি চিনি ও দুধ বেশি খান, তাহলে চা কাপে ঢালার পর চাইলে আরও একবার গুঁড়া দুধ ও চিনি যোগ করতে পারেন। এরপর ভালোভাবে নেড়ে পছন্দমতো বিস্কুট দিয়ে পরিবেশন করুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর