সকালে আয়েশ করে ঘুমাতে কার না ভালো লাগে? আর শীতের সকালে বিছানা ছেড়ে উঠতেই যেন ইচ্ছা করে না। তবে দেরি করে ঘুম থেকে উঠলে কাজের সমস্যার পাশাপাশি স্বাস্থ্যেও ক্ষতিকর প্রভাব পড়ে। অনেক সময় দেখা যায় ঘুম ভেঙে অফিস কিংবা ক্লাসে গেলেও ঘুমের রেশ কাটে না। এটা কাজের ক্ষতি কমিয়ে দেয়। তবে সহজ কিছু কৌশল মানলেই সকালে অলসতা কাটানো সম্ভব। এভরিডে হেলথে এমন কিছু কৌশল উঠে এসেছে। সকালে ঘুম থেকে উঠতে এই কৌশলগুলো মানতে পারেন।