মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

শীতে ৪ ভুলেই চুলের ক্ষতি!

প্রতিনিধির নাম / ২১৬ বার দেখা হয়েছে
আপডেট : December 30, 2024
শীতে ৪ ভুলেই চুলের ক্ষতি!

চুলের যত্ন নিতে গিয়ে অনেকেই করে বসেন বেশকিছু ভুল। আর এ ভুলেই শীতে চুল পড়া সমস্যা বেড়ে যায় অন্য ঋতুর তুলনায় দ্বিগুণ। জানেন কি, প্রতিদিন চুলের কোন ভুল পরিচর্যার জন্য চুল ঝরে পড়াসহ নানা সমস্যা তৈরি হয়।

আজকের আয়োজনে থাকছে চুলের সঙ্গে করা বেশকিছু মারাত্মক ভুল নিয়ে তথ্য, যেসব ভুলে চুলের স্বাস্থ্য নাজুক হয়ে পড়ে। এতেই বাড়তে শুরু করে চুল ঝরে পড়ার প্রবণতা।

চুলের এসব সমস্য থেকে মুক্তি পেতে ডাক্তার তাসনিম জারা দিয়েছেন গুরুত্বপূর্ণ চারটি টিপস। আসুন চুলের স্বাস্থ্য ভালো রাখতে সেই গুরুত্বপূর্ণ ৪টি টিপস জেনে নিই-

১. পরিপাটি লুক আনতে চুল আঁচড়ানো ও বাঁধার ক্ষেত্রে খেয়াল রাখবেন, রাবার ব্যান্ড দিয়ে কখনও চুল বাঁধবেন না। কারণ রাবার ব্যান্ড দিয়ে চুল বাঁধলে চুল ভেঙে যায় ও চুলে জটের সৃষ্টি হয়। তাই সব সময় চুল বাঁধুন কাপড় দিয়ে তৈরি এমন রাবার ব্যান্ড দিয়ে।

২. খুব শক্ত করে চুল বাঁধলে চুলের গোড়া আলগা হওয়ার প্রবণতা শুরু হয়। এছাড়া খুব টাইট করে চুল বাঁধলে চুলে যে স্থানে টান পড়ে সেই হেয়ার লাইনে চুল পড়ে যায়। চিকিৎসা শাস্ত্রে একে বলে ট্রাকশান অ্যালোপেশিয়া। মনে রাখবেন, অনেক সময় টাইট করে চুল বাঁধা মাথা ব্যথার কারণও হয়ে দাঁড়ায়।

৩. শীতে অনেকেই দ্রুত গোসল সেরে নিতে এবং ঝামেলা এড়াতে শ্যাম্পুর পর কন্ডিশনার ব্যবহার বাদ দিয়ে দেন। কিন্তু শ্যাম্পু করার পর কখনই কন্ডিশনার বাদ দেয়া যাবে না বলে জানিয়েছেন ডাক্তার তাসনিম জারা।

কারণ শ্যাম্পু মাথা ও চুলের ধুলোবালি সরানোর পাশাপাশি মাথার ও চুলের জন্য দরকারি প্রাকৃতিক তেল সিবামও সরিয়ে ফেলে। তাই এ সমস্যা সমাধানে কন্ডিশনার কাজ করে। চুলের মধ্যে ফ্রিকশান কমিয়ে চুলকে আরও মসৃণ ও ঝলমলে করে তোলে। তাই শীতে একটু কষ্ট হলেও চুলের স্বাস্থ্য ঠিক রাখতে শ্যাম্পুর পর কন্ডিশনার ব্যবহার করুন।

৪. শীতে গোসলের পর অনেকেই দ্রুত কম্বলমুড়ি দিয়ে আবার বিছানায় শুয়ে পড়েন। এমন কাজ কখনই করা যাবে না।

কারণ গোসলের পর চুল ভেজা থাকে। আর ভেজা চুল নিয়ে ঘুমালে চুল দুর্বল হয়ে পড়ে। চুলের গোড়া নরম হয়ে যায়। অল্পতেই চুল পড়ে যায়। তাই শরীরে কম্বল জড়িয়ে প্রথমে ফ্যানের বাতাসে চুল শুকিয়ে নিন। তারপর চুল শুকিয়ে গেলে চাইলে আপনি ঘুমাতে পারেন।

শীতের সকালে তাই চুলের যত্নে এ ৪ টিপস মনে রাখুন এবং নিয়মিত মেনে চলুন। তাহলে শীতেও চুল রুক্ষ্ম ও নির্জীব না হয়ে বরং থাকবে ঝলমলে ও প্রাণবন্ত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর