মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

যে সুপারফুডগুলো হজমে সমস্যা সৃষ্টি করতে পারে

প্রতিনিধির নাম / ১৭৯ বার দেখা হয়েছে
আপডেট : December 31, 2024
যে সুপারফুডগুলো হজমে সমস্যা সৃষ্টি করতে পারে

সুপারফুড এমন সব খাবারকে বলা হয় যা সবচেয়ে কম ক্যালোরি সমৃদ্ধ এবং সবচেয়ে বেশি পুষ্টি দেয়। এ ধরনের খাবারে অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন এবং খনিজ রয়েছে। তাই স্বাভাবিকভাবেই মনে হতে পারে যে এই সুপারফুডগুলো কখনোই হজমের সমস্যা সৃষ্টি করতে পারে না। তবে বিশেষজ্ঞরা বলছেন, কিছু সুপারফুড হজমের সমস্যা সৃষ্টি করতে পারে। বিশেষ করে যদি বেশি পরিমাণে খাওয়া হয় বা যদি কারও অন্তর্নিহিত সংবেদনশীলতা থাকে। জেনে নিন, কোন সুপারফুডগুলো হজমের সমস্যা সৃষ্টি করতে পারে-

ক্রুসিফেরাস শাক-সবজি

ক্রুসিফেরাস শাক-সবজি যেমন ব্রকলি, ফুলকপি ইত্যাদি ফাইবার সমৃদ্ধ। ফাইবার এবং নির্দিষ্ট শর্করার (যেমন রাফিনোজের মতো) উচ্চ পরিমাণের কারণে কারও কারও ক্ষেত্রে এটি ফুলে যাওয়া বা গ্যাসের কারণ হতে পারে, যা হজম করা কঠিন করে তোলে।

চিয়া সিড

ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড এবং ফাইবারে ভরপুর চিয়া সিড প্রচুর পানি শোষণ করে এবং পেট ফুলে যাওয়ার কারণ হতে পারে, বিশেষ করে যদি পর্যাপ্ত তরল না খাওয়া হয় বা বেশি পরিমাণে খাওয়া হয়।

বাদাম এবং বীজ

চর্বি এবং ফাইবার বেশি থাকায় এগুলো প্রচুর পরিমাণে হজম করা কঠিন হতে পারে। যে কারণে এগুলো বেশি খেলে তা পেট খারাপ বা গ্যাসের কারণ হতে পারে।

দুগ্ধজাত খাবার

প্রোবায়োটিকের কারণে দুগ্ধজাত খাবার অন্ত্রের স্বাস্থ্যের জন্য সুপারফুড হিসাবে বিবেচিত হয়, তবে এ ধরনের খাবার ল্যাকটোজ ইনটলারেন্স রয়েছে এমন কারও জন্য সমস্যা সৃষ্টি করতে পারে।

কাঁচা রসুন এবং পেঁয়াজ

এতে রয়েছে ফ্রুকটান, এক ধরনের FODMAP (ফার্মেন্টেবল অলিগোস্যাকারাইডস, ডিস্যাকারাইডস, মনোস্যাকারাইডস এবং পলিওলস- এক ধরনের কার্বোহাইড্রেট যা হজম প্রতিরোধ করে), যা হজম করা কঠিন হতে পারে। যে কারণে পেট ফোলা, গ্যাস বা এমনকি ডায়রিয়া হতে পারে।

লেগুম (মসুর ডাল, ছোলা, মটরশুটি)

এগুলোতে প্রচুর ফাইবার এবং প্রোটিন থাকে। তবে এতে অলিগোস্যাকারাইডও থাকে, যা অন্ত্রে গাঁজন হওয়ার কারণে গ্যাস এবং ফোলাভাব সৃষ্টি করতে পারে।

গ্লুটেন-মুক্ত শস্য

এ ধরনের শস্য যদিও পুষ্টিকর। তবে কখনো কখনো সংবেদনশীল ব্যক্তিদের বা যারা উচ্চ ফাইবারযুক্ত খাবারে অভ্যস্ত নয় তাদের হজমের অস্বস্তি ঘটাতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর