বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

যেসব সময় ওজন মাপলেই ভুল তথ্য পাবেন, পুষ্টিবিদের পরামর্শ

প্রতিনিধির নাম / ৩৭১ বার দেখা হয়েছে
আপডেট : January 2, 2025
যেসব সময় ওজন মাপলেই ভুল তথ্য পাবেন, পুষ্টিবিদের পরামর্শ

শরীরের যত্ন নেয়ার পাশাপাশি নিয়মিত ওজন মাপাও জরুরি। তবে ওজন মাপার সঠিক সময় আছে। এমনকি কিছু সময় আছে যখন ওজন মাপলেই ভুল তথ্য পাবেন। প্রায়ই ওজনের বড় পার্থক্য অবাক করে দিতে পারে এর কারণ হচ্ছে ভুল সময়ে ওজন মাপা। ওজন মাপার কিছু সময় আছে। আপনি যদি ওজন স্কেলের সংখ্যাটি সঠিক দেখতে চান, তবে কয়েকটি সময় এড়িয়ে ওজন মাপার পরামর্শ দিয়েছেন পুষ্টিবিদ। ইন্ডিয়া ডটকমের প্রতিবেদনে সে বিষয়টি উঠে এসেছে।

ব্যায়ামের শেষে: ঘণ্টাখানেক একটানা ব্যায়াম করার পরপরই ওজন দেখছেন? মনে রাখবেন, ওজন রাতারাতি কমবে না। ব্যায়ামের পর পেশীগুলো অতিরিক্ত পানি ধরে রাখতে পারে, যার ফলে ওজন সাময়িকভাবে বৃদ্ধি পায়। এ কারণে ব্যায়াম করার পর ওজন মাপবেন না।

খাবার খাওয়ার পর: খাবার বা পানি খাওয়ার পর ওজন মাপবেন না। যদি স্কেলে পা রাখার আগে ভারী খাবার খান বা প্রচুর পরিমাণে পানি খান, তবে স্বাভাবিকভাবেই আপনার ওজন বেশি হবে। হয় খালি পেটে ওজন মাপবেন, না হলে হালকা খাবার খাওয়ার পর মাপবেন।

পিরিয়ডের সময়: পিরিয়ড চলাকালীন সময়ে ওজন না মাপাই ভালো। এই সময়ে আমাদের শরীরে বিভিন্ন হরমোনের পরিবর্তন হয়, যা শরীরে পানি ধরে রাখার কারণ হতে পারে। এতে অতিরিক্ত ওজন আসতে পারে স্কেলে।

কম ঘুম হলে: পর্যাপ্ত ঘুমের অভাবে শরীরে হরমোনের ভারসাম্য বিঘ্নিত হয় এবং এর ফলে ওজনেও তারতম্য দেখা যায়। তাই রাতে ভালো ঘুম না হলে ওজন বাড়তি দেখা যেতে পারে, যা আসলে সত্যিকারের ওজন বৃদ্ধি নয়।

দেরি করে ঘুমিয়ে পরদিন সকালে: রাতের খাবার খাওয়ার পর পরের সকালে: রাতে দেরি করে খাবার খেলে সকালে ওজন বাড়তি দেখা দিতে পারে। এর কারণ হলো তখনও শরীরে খাবার হজম প্রক্রিয়া সম্পন্ন হয়নি এবং পানির জমাট বাঁধা থাকতে পারে। তাই এ সময় ওজন মাপা বিভ্রান্তিকর হতে পারে। সকালে ওজন মাপতে চাইলে আগের রাতে দেরি করে খাওয়া চলবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর