মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

চা-কফি পানে কমতে পারে ক্যানসারের ঝুঁকি, বলছে গবেষণা

প্রতিনিধির নাম / ১৫০ বার দেখা হয়েছে
আপডেট : January 5, 2025
চা-কফি পানে কমতে পারে ক্যানসারের ঝুঁকি, বলছে গবেষণা

চা-কফি অনেকের কাছে নেশার মতো। চা বা কফির কাপে চুমুক না দিলে যেন দিনই অসম্পূর্ণ থেকে যায়। এই দুটো পানীয়র কিন্তু অনেক উপকারিতা রয়েছে। সাম্প্রতিক এক গবেষণায় বলা হয়েছে চা-কফি পান করলে মুখ ও গলার ক্যানসারের ঝুঁকি কমে যায়। এটি শ্বাসনালীর ক্যানসারের আশংকাও কমায়।

চা-কফি খেলে ক্যানসারের ঝুঁকি কমে— এই বিষয়ে ‘আমেরিকান ক্যানসার সোসাইটি’ পিয়ার-রিভিউড বিজ্ঞান পত্রিকায় তাদের সমীক্ষার ফল প্রকাশ করেছে। এই সমীক্ষায় গবেষকরা দাবি করেছেন, নিয়মিত চা-কফি খেলে গলা, মুখ ও শ্বাসনালীর ক্যানসারের ঝুঁকি কমায়।

গত কয়েক বছর ধরে প্রায় সাড়ে ৯ হাজার ক্যানসার আক্রান্ত এবং ১৫ হাজার ৭০০ ক্যানসার-ফ্রি মানুষদের নিয়ে ‘ইন্টারন্যাশনাল হেড অ্যান্ড নেক ক্যান্সার এপিডেমোলজি কনসোর্টিয়াম’ এই সমীক্ষাটি চালায়। পাশাপাশি ১৪টি গবেষণার তথ্যও বিশ্লেষণ করা হয়। এতে দেখা যায়, যারা চা-কফি পান করেন, তাদের মধ্যে গলা ও মুখের ক্যানসারের আশঙ্কা তুলনামূলকভাবে কম।

গবেষণা অনুযায়ী, যেসব ব্যক্তি দিনে চার কাপ ক্যাফেইন যুক্ত পানীয় (যেমন চা-কফি) পান করেন, তাদের গলা ও মুখের ক্যানসারের ঝুঁকি অন্যদের তুলনায় ১৭ শতাংশ কম। যারা প্রতিদিন কফি খায় তাদের মুখগহ্বরের ক্যানসার হওয়ার ঝুঁকি ৩০ শতাংশ কম এবং গলার ক্যানসারের ঝুঁকি ২২ শতাংশ কমে যায়। পাশাপাশি দিনে ৩-৪ কাপ কফি খেলে গলার ক্যানসারের ঝুঁকি প্রায় ৩৮ শতাংশ কমে যায়। তবে উপকার পেতে চা-কফি খেতে হবে অবশ্যই দুধ-চিনি ছাড়া।

কেন চা উপকারি? আসলে চা-কফি মধ্যে ক্যাফেইন থাকে, যা দেহে অ্যান্টি অক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান হিসেবে কাজ করে। এগুলো দেহে ক্যানসারের ঝুঁকি কমাতে সাহায্য করে। তবে, সবাই একই পদ্ধতিতে চা-কফি খায় না। আবার সবার শারীরিক গঠন বা রোগও এক নয়। তাই চা-কফি খেলে, ডায়েটের ওপর কতটা জোর দিলে ক্যানসারের ঝুঁকি কমবে, তা নিয়ে আরও গবেষণার প্রয়োজন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর