মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

খুশকি তাড়াতে কি অ্যান্টি-ড্যানড্রফ শ্যাম্পু কার্যকর

প্রতিনিধির নাম / ১৫৬ বার দেখা হয়েছে
আপডেট : January 6, 2025
খুশকি তাড়াতে কি অ্যান্টি-ড্যানড্রফ শ্যাম্পু কার্যকর

অনেকেই চুলের সমস্যার চেয়ে খুশকির সমস্যায় বেশি ভোগেন। কারও সারা বছর খুশকির সমস্যা থাকে, কেউ আবার শীতকালজুড়ে ভোগেন খুশকিতে। আর খুশকি হলে অনেকেই অ্যান্টি-ড্যানড্রফ শ্যাম্পু ব্যবহার করেন। আবার কেউ কেউ পার্লারে গিয়ে অ্যান্টি-ড্যানড্রফ ট্রিটমেন্টও করান। সেগুলো আদৌ কোনো কাজ দেয়? খুশকি তাড়াতে গেলে কী করা উচিত? সেই পরামর্শই দিলেন চর্মরোগ বিশেষজ্ঞরা।

যে কারণে খুশকি হয়:

ঠিক কী কারণে খুশকি হয়, তা অনেকেরই অজানা। বিশেষজ্ঞরা বলেন, খুশকি এক ধরনের অসুখ, যাকে বলে ‘সেবোরিক ডার্মাটাইটিস’। এর পিছনে মূলত তিনটে কারণ রয়েছে। এক, ছত্রাক সংক্রমণ। দুই, চুলের গোড়ায়, অর্থাৎ স্ক্যাল্পে মৃত কোষ জমতে থাকে এবং তিন, দূষণ। এত ধুলাবালু, ময়লা, সমস্ত দূষণ কণা চুলের গোড়ায় জমতে থাকে, সেখান থেকেই খুশকি হয়।

সুতরাং, খুশকি হওয়ার পিছনে শুধু যে চুলের অযত্ন দায়ী, তা কিন্তু নয়। দূষণ কণা কিংবা মরা কোষের হাত থেকে চুলকে সব সময় বাঁচানো যায় না।

খুশকি তাড়াতে যা করবেন:

খুশকির দূর করতে গেলে খুব বেশি কসরত করতে হয় না। চর্মরোগ বিশেষজ্ঞরা বলেন, খুশকি পরিষ্কার করতে সপ্তাহে দু-তিনবার শ্যাম্পু করুন। প্রতিদিন শ্যাম্পু করতে পারলে আরও ভালো। বিশেষত যে সব জায়গায় দূষণ সেখানে প্রতিদিন শ্যাম্পু করাই ভালো।

সাধারণত নিয়মিত শ্যাম্পু করলেই খুশকি পরিষ্কার হয়ে যায়। শ্যাম্পু চুল ও স্ক্যাল্পে জমে থাকা ময়লা, খুশকি, তেল পরিষ্কার করতে সক্ষম। অনেক সময় শ্যাম্পু করেও খুশকি কমে। সে ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। ডাক্তারের পরামর্শ মেনে ওষুধ খেয়ে ও স্ক্যাল্পে ওষুধ লাগিয়ে খুশকি থেকে মুক্তি পাওয়া যায় বলে মতামত বিশেষজ্ঞদের।

অ্যান্টি-ড্যানড্রফ শ্যাম্পু কতটা কার্যকরী?

খুশকি হলেই অ্যান্টি-ড্যানড্রফ শ্যাম্পু ব্যবহার করেন। আদৌ কি অ্যান্টি-ড্যানড্রফ শ্যাম্পু কোনো কাজ দেয় কিংবা এই ধরনের শ্যাম্পুর কি কোনো প্রয়োজনীয়তা আছে? এই প্রসঙ্গে বিশেষজ্ঞরা বলেন, সব শ্যাম্পুর কাজ একটাই, স্ক্যাল্প ও চুলকে পরিষ্কার রাখার। দু’ টাকার শ্যাম্পু হোক কিংবা দু’হাজার টাকার শ্যাম্পু, যেটাই ব্যবহার করবেন, কাজ একটাই হবে। সুতরাং, খুশকি পরিষ্কার করার জন্য আলাদা করে অ্যান্টি-ড্যানড্রফ শ্যাম্পু ব্যবহারের কোনেসা দরকার নেই। যে কোনো শ্যাম্পু দিয়ে নিয়মিত চুল ও স্ক্যাল্প পরিষ্কার করলেই হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর