রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

পুরুষের চুল পড়া বন্ধে উপকারী ৩ ভেষজ তেল

প্রতিনিধির নাম / ২৩৩ বার দেখা হয়েছে
আপডেট : August 15, 2024
পুরুষের চুল পড়া বন্ধে উপকারী ৩ ভেষজ তেল

নারী-পুরুষ উভয়ের সৌন্দর্য নির্ভর করে চুলে। তবে সাধারণত মহিলাদের চেয়ে পুরুষদের মধ্যে চুল ও টাক পড়ে যাওয়ার প্রবণতা বেশি। নানা কারণে চুল ঝরে যেমন-বংশগত, বয়সজনিত ও হরমোনের ভারসাম্যের অভাব ইত্যাদি। অনেক সময় অযত্নও এর জন্য দায়ী হতে পারে। সাধারণত, নির্দিষ্ট সময় অন্তর চুল ঝরে। সেটা স্বাভাবিক। আবার নতুন চুল গজায়। কিন্তু, কোনও কারণে নতুন চুল গজানো একেবারেই বন্ধ হয়ে গেলে টাক পড়ে যায়।

চুল পড়ার সমস্যা ধীরে ধীরে কমিয়ে দেয় উপকারী নানা ভেষজ তেল । শুধু তাই নয়, খুশকি প্রতিরোধের পাশাপাশি চুলের বিভিন্ন সমস্যা সমাধানে এগুলো খুবই কার্যকর। নেই কোনো পার্শ্বপ্রতিক্রিয়াও। জেনে নিন চুলের যত্নে ভেষজ তেলের কিছু ব্যবহার।

তেল মাসাজের উপকারিতা

হালকা গরম তেল মালিশ করলে মাথার তালুতে রক্ত সঞ্চালন ভালো হয়। চুলের গোড়া মজবুত হয়। তবে তেল মাসাজ মানে চুলে তেল ঘষাঘষি নয়। বরং চুলের গোড়ায় আঙুলের ডগা দিয়ে তেল লাগিয়ে একেবারে হালকা মাসাজ। বিশেষত চুল বেশি ঝরলে একেবারেই চাপ দিয়ে বা দীর্ঘক্ষণ মাসাজ করা যাবে না।

আমলকী তেল

আমলকিতে রয়েছে কোলাজেন। রয়েছে ভিটামিন ই। যা চুলে পুষ্টি জোগায়। মাথার ত্বকের আর্দ্রতাও বজায় রাখতে সাহায্য করে। খুশকির সমস্যা থেকে রেহাই পেতে তাই আমলকিতে ভরসা রাখাই যায়।

যেভাবে বানাবেন: আমলকী ছোট ছোট টুকরো করে কেটে নারকেল তেলের সঙ্গে মিশিয়ে হালকা আঁচে গরম করে নিন। নিয়মিত এই তেল মাথায় মাখলে চুল পুষ্টি পাবে। চুল ঝরার সমস্যা কমবে।

ভৃঙ্গরাজ তেল

চুল পড়া কমাতে, গোড়া মজবুত করে নতুন চুল গজাতে, খুশকি সারাতে ভৃঙ্গরাজ তেল কার্যকর হতে পারে। এই ভেষজ তেলের বহু উপকার। চুলে পুষ্টি জোগাতেও সাহায্য করে তেলটি।

যেভাবে বানাবেন: ভৃঙ্গরাজ পাতার রস বার করে নারকেল তেলের সঙ্গে ফুটিয়ে নিতে হবে। তবে কম আঁচে তেল গরম করতে হবে। না হলে গুণ চলে যাবে। তেলের মিশ্রণটি পরিষ্কার কাচের বোতলে সংরক্ষণ করে মাখলে চুল পড়ার সমস্যা দূর হবে।

আমন্ড অয়েল

ভিটামিন বি, কে ও ই সমৃদ্ধ হালকা এই তেলের চুলের জন্য খুব উপকারী। এতে থাকা ভিটামিন বি৭ চুলে পুষ্টি জোগায় ও চুল ঝরা কমাতে সাহায্য করে। পাশাপাশি, চুলের বৃদ্ধিতেও সাহায্য করে এই তেল। এই তেল তৈরি করা বেশ ঝামেলার। যে কোনও ভালো ব্র্যান্ডের আমন্ড অয়েল ব্যবহার করতে পারেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর