সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

উপুড় হয়ে ঘুমানোর অভ্যাস আছে? জানেন এর ফলে কী হয়

প্রতিনিধির নাম / ১৫৪ বার দেখা হয়েছে
আপডেট : January 7, 2025
উপুড় হয়ে ঘুমানোর অভ্যাস আছে? জানেন এর ফলে কী হয়

ভালো এবং পর্যাপ্ত ঘুম সবার জন্যই খুব জরুরি। এর জন্য কয়েকটি অভ্যাস মেনে চলতে হয়। একেক জনের আবার একেক রকম ভাবে ঘুমোনোর অভ্যাস। কেউ চিৎ হয়ে, কেউ পাশ ফিরে, কেউ আবার উপুড় হয়ে ঘুমান। উপুড় হয়ে ঘুমালে হয়তো সাময়িক আরামও পাওয়া যায়। কিন্তু এর সুদূরপ্রসারী প্রভাব আছে শরীরের উপর।

এ নিয়ে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বিশেষজ্ঞরা বলেন, উপুড় হয়ে নিয়মিত ঘুমালে মেরুদণ্ড, ফুসফুসের উপর চাপ পড়তে পারে। এতে শরীরের বিশ্রাম ও ঘুমের ওপরও প্রভাব পড়তে পারে। তাই এর বদলে চিৎ হয়ে বা পাশ ফিরে শোয়ার পরামর্শ দেয়া হয়।

উপুড় হয়ে ঘুমালে মেরুদণ্ড বা অন্ত্রের ওপর চাপ পড়ে। দীর্ঘদিন ধরে উপুড় হয়ে শোয়ার অভ্যাসে ঘাড় ও পিঠে ব্যথার হতে পারে। এর ফলে অনেক সময় ঘুমের ব্যাঘাতও ঘটে। আর পর্যাপ্ত ঘুমের অভাবে শারীরিক নানা জটিলতাও দেখা দিতে পারে।

উপুড় হয়ে শুলে এর পাশাপাশি কোমরেও সমস্যা হতে পারে। তার সঙ্গে আরও একটি অদ্ভুত সমস্যা হয়, সেটি হল ত্বকের। মুখের ত্বক খারাপ এবং শুকনো হয়ে যেতে পারে উপুড় হয়ে শোয়ার ফলে।

তাই চিকিৎসকরা উপুড় হয়ে না ঘুমোনোর পরামর্শ দেন। তার বদলে চিৎ হয়ে ঘুমোনোর অভ্যাস তৈরি করা উচিত। তবে সবচেয়ে ভালো হয়, যদি পাশ ফিরে ঘুমাতে পারেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর