সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

যেসব ঘরোয়া উপকরণে ত্বকের বলিরেখা দূর হবে

প্রতিনিধির নাম / ১৪১ বার দেখা হয়েছে
আপডেট : January 8, 2025
যেসব ঘরোয়া উপকরণে ত্বকের বলিরেখা দূর হবে

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের শরীরে কতগুলো দৃশ্যমান পরিবর্তন দেখা দেয়। এদের মধ্যে প্রধানতম পরিবর্তন ঘটে আমাদের ত্বকে। এর ফলে ত্বক কুঁচকে যায়, ভাঁজ দেখা দেয়। যাকে সাধারণত বলিরেখা বলা হয়।

মুখে বলিরেখা পড়ার নেপথ্যে বহু কারণ থাকতে পারে। ‘ন্যাশনাল ইনস্টিটিউট অন এজিং’-এর দেওয়া তথ্য অনুযায়ী, ত্বকের বার্ধক্যের ছাপ পড়ার জন্য অতিবেগনি রশ্মি, দূষণের ভূমিকাও কম নয়। ধূমপান, মদ্যপানের মতো অভ্যাসও বলিরেখা পড়ার জন্য দায়ী।

তবে ত্বকের চিকিৎসকেরা বলছেন, বয়স বাড়লে শরীরের নিজস্ব প্রোটিন, অর্থাৎ কোলাজেন এবং ইলাস্টিন উৎপাদনের ক্ষমতা কমে আসে। ফলে ত্বক আর্দ্রতা হারায়, অতিরিক্ত শুষ্ক ত্বক সহজেই কুঁচকে যায়। ত্বকের ইলাস্টিসিটি বা টান টান ভাব নষ্ট হলে, চামড়া ঝুলে গেলে প্রাথমিক ভাবে ত্বকে সরু সরু ভাঁজ পড়ে। দীর্ঘ অযত্নের ফলে সেই ভাঁজ বা দাগগুলোই ক্রমশ গভীর হতে শুরু করে এবং বলিরেখার রূপ নেয়। এই সমস্যা ঠেকিয়ে রাখতে ঘরোয়া কয়েকটি উপাদান নিয়মিত মাখলে বলিরেখা পড়ার গতি কিছুটা হলেও কমবে। জানেন, সেগুলো কী কী?

১. অ্যালোভেরা জেল:

ত্বক অতিরিক্ত শুষ্ক হয়ে পড়লে বলিরেখা দেখা দিতে পারে। এই সমস্যা দূর করতে পারে অ্যালোভেরা। এই ভেষজটি অ্যান্টিঅক্সিড্যান্টের উৎস। এ ছাড়াও নানা ধরনের ভিটামিন এবং অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান রয়েছে এই ভেষজে। রূপচর্চা শিল্পীরা নাইট মাস্ক হিসাবে অ্যালোভেরা জেল মাখার পরামর্শ দেন।

২. অলিভ অয়েল:

অলিভ অয়েলও অ্যান্টিঅক্সিড্যান্টে সমৃদ্ধ। এ ছাড়া ভিটামিন ই এবং স্বাস্থ্যকর ফ্যাটও রয়েছে অলিভ অয়েলে। এই সমস্ত উপাদান ত্বকের তারুণ্য ধরে রাখতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। ত্বকে রক্ত চলাচল স্বাভাবিক রাখতে হালকা গরম অলিভ অয়েল দিয়ে মাসাজ করাই যায়। এতে ত্বকের জেল্লা যেমন বাড়ে, তেমনই বলিরেখা পড়ার প্রবণতাও কমে।

৩. টক দই, হলুদ:

ছোট একটি পাত্রে পরিমাণ মতো টক দই নিন। তার মধ্যে এক চিমটি গুঁড়া হলুদ মেশান। এবার মিশ্রণটি ১৫ মিনিট মুখে মেখে রাখুন। তারপর হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। টক দইয়ে রয়েছে ল্যাক্টিক অ্যাসিড। হলুদে রয়েছে অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান। এই দুইয়ের মিশ্রণ ত্বক থেকে মৃত কোষ সরিয়ে দেয়। বলিরেখা দূর করতেও সাহায্য করে এই টোটকা।

৪. মুলতানি মাটি:

মুখ থেকে অতিরিক্ত তেল বা সেবাম শোষণ করতে পারে মুলতানি মাটি। ওপেন পোর্‌সের সমস্যা থাকলে তা-ও নিরাময় করে। ত্বকের ইলাস্টিসিটি অর্থাৎ টান টান ভাব ধরে রাখতে পারলে সহজে বলিরেখা পড়ে না।

৫. ঘি:

ত্বকের আর্দ্রতা বজায় রাখার সবচেয়ে ভালো ঘরোয়া টোটকা হল ঘি। স্বাস্থ্যকর ফ্যাট এবং অ্যান্টিঅক্সিড্যান্টে সমৃদ্ধ এই উপাদান মুখে মেখে সারা রাত রেখে দিলে ত্বক আর্দ্র ও পেলব থাকে। সহজে বলিরেখা পড়ে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর