সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

নিয়মিত খেজুর খেলে পালাবে যে তিন রোগ

প্রতিনিধির নাম / ১১৯ বার দেখা হয়েছে
আপডেট : January 12, 2025
নিয়মিত খেজুর খেলে পালাবে যে তিন রোগ

খেজুরকে বলা হয় জান্নাতি খাবার। প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) এর প্রিয় ফল ছিল খেজুর। এর উপকারিতা অপরিসীম। রাসুল (সা.) ইরশাদ করেছেন, যে ব্যক্তি প্রতিদিন সকালবেলা সাতটি আজওয়া (উত্কৃষ্ট) খেজুর খাবে, সেদিন কোনো বিষ ও জাদু তার ক্ষতি করবে না। এই খেজুরের নানামুখি গুণ। ভিটামিন বি৬, পটাশিয়াম, ম্যাগনেশিয়ামে সমৃদ্ধ খেজুর শরীরের বহু উপকার করে।

যদি ডায়েবেটিকস থাকে অথবা মিস্টি এড়িয়ে চলতে চান, তবে খেজুর হতে পারে আপনার মিস্টির জোগানদার। প্রতিদিন যদি খেজুর খান তবে হজম শক্তি বাড়বে, হার্টও সুরক্ষায় থাকবে। পুষ্টিবিদদের মতে, খেজুর নিয়মিত খেলে আপনার হাড়ও মজবুত হবে।

হজম সহায়ক

হজমের সমস‍্যা থাকলে খেজুর খেলে উপকার পেতে পারেন। বিশেষ করে কোষ্ঠকাঠিন‍্যের সমস‍্যায় খেজুর দাওয়াই হিসাবে কাজ করে।

হার্টের সুরক্ষায়

হার্টের রোগীদের জন‍্য খেজুর ভীষণ উপকারি। খেজুরে রয়েছে পটাশিয়াম। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা থেকে রক্তে শর্করার পরিমাণ বাড়তে না দেওয়া, খেজুরের গুণের শেষ নেই।

হাড়ের যত্নে

একটা বয়সের পর থেকে হাড় ক্ষয়ে যেতে শুরু করে। তাই আগে থেকে হাড়ের দেখাশোনা করা প্রয়োজন। খেজুর হাড়ের জন‍্য ভাল। ফসফরাস, ম্যাগনেশিয়াম, ক্যালশিয়ামের মতো খনিজ রয়েছে খেজুরে। এই প্রতিটি উপাদান হাড় শক্তিশালী ও মজবুত করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর