সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

পেয়ারা পাতার গুণে কমে যাবে চুল পড়া

প্রতিনিধির নাম / ১২৫ বার দেখা হয়েছে
আপডেট : January 18, 2025
পেয়ারা পাতার গুণে কমে যাবে চুল পড়া

চুল পড়া অত্যন্ত জটিল সমস্যা। প্রতিনিয়ত এ কারণে হীনমন্যতায় ভোগেন অনেকেই। এমনকি হেয়ার ফলের কারণে টাকও পড়ে যায় অনেকের মাথায়। তাই এই সমস্যার সহজ সমাধান চান সবাই। চুল পড়া রোধ করতে অনেক ফলও কার্যকরী ভূমিকা পালন করে থাকে। তেমনই একটি ফল পেয়ারা। এটা খেতে যেমন সুস্বাদু, পেয়ারার পাতায় রয়েছে নানা গুণাগুণ।

যা চুল পড়া রোধ করতেও ভালো কাজ করে। চুলের বৃদ্ধি উন্নত করতেও সহায়তা করে। পেয়ারা পাতায় প্রচুর পরিমাণে ভিটামিন, মিনারেল এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে।

চলুন জেনে নেই চুল পড়া রোধে যেভাবে ব্যবহার করবেন পেয়ারা পাতা—

চুলে পেয়ারা পাতা লাগাতে একটি পাত্রে আধা লিটার পানি নিয়ে তাতে এক মুঠো পেয়ারা পাতা দিন। তারপর ২০ মিনিট সিদ্ধ করুন। এরপর পানি ফিল্টার করে ঠান্ডা হতে দিন। এবার এই পানি চুলে এবং মাথার ত্বকে সিরাম হিসেবে ব্যবহার করুন।

এ ছাড়াও, আপনি আপনার মাথার ত্বক পরিষ্কার করতে এটি আপনার শ্যাম্পুতেও মিশিয়ে নিতে পারেন। চুল পড়া কমাতে বা লম্বা চুল চাইলে গোসলের ২ ঘণ্টা আগে বা রাতে এই পানি দিয়ে মাথায় ম্যাসাজ করুন।

পেয়ারা পাতা চুলে ব্যবহার করতে, কিছু পাতা শুকিয়ে তারপর পাউডার তৈরি করুন। সেই পাউডার দিয়ে হেয়ার মাস্ক তৈরি করে লাগাতে পারেন। এর সঙ্গে দই ও ডিম মিশিয়ে নিতে পারেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর