সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

রাতে দেরি করে খেলে কী হয়

প্রতিনিধির নাম / ১১৮ বার দেখা হয়েছে
আপডেট : January 19, 2025
রাতে দেরি করে খেলে কী হয়

ব্যস্ততার কারণে অনেকেই রাতে দেরি করে বাড়িতে ফেরেন। এ কারণে রাতের খাবার খেতেও দেরি করেন। বিশেষজ্ঞদের মতে, দেরি করে রাতের খাবার খাওয়া স্বাস্থ্যের জন্য মোটেও ঠিক নয়। এতে স্বাস্থ্যের উপর খুব খারাপ প্রভাব ফেলে। এর ফলে শরীরের অনেক ধরনের সমস্যার সৃষ্টি হয়। রাতে খুব দেরি করে খেলে শারীরিক যেসব ক্ষতি হওয়ার ঝুঁকি বাড়ে-

পরিপাকতন্ত্রের উপর খারাপ প্রভাব পড়ে : বেশি রাতে খাবার খেলে পরিপাকতন্ত্রের ধীর হতে থাকে। খাবার সঠিকভাবে হজম করতে পারবেন না। সেই সঙ্গে রাতে ভালোভাবে ঘুমানো যায় না।

ওজন বাড়তে থাকে: অনেক রাতে খাবার খেলে শরীরের চর্বির পরিমাণ অর্থাৎ ওজন হু হু করে বাড়তে থাকবে। সেই সঙ্গে ঘুমের ব্যাঘাত ঘটবে। পেট ভারী হয়ে থাকবে। ঘুম আসতে দেরি হবে। এমনকি মাথাব্যথার সৃষ্টি হতে পারে।

ঝুঁকি রয়েছে হৃদরোগের : যারা হৃদরোগের ঝুঁকি কমাতে চান, তারা একদমই রাতে দেরি করে খাবেন না। কারণ দেরি খেলে হৃদরোগের ঝুঁকি বাড়ে। বিশেষজ্ঞদের মতে, রাতে দেরি করে খেলে রক্তে শর্করার মাত্রা উঠানামা করে। যে ক্ষেত্রে আপনার সুগার বেড়ে যেতে পারে। তাই ডায়াবেটিসের ঝুঁকি এড়াতে কিংবা যারা ডায়াবেটিস রোগে ভুগছেন তারা রাতে দেরি করে একদমই খাবেন না। ৎ

কখন খাবেন

বিশেষজ্ঞদের মতে, রাতে ঘুমানোর দুই থেকে তিন ঘন্টা আগে খাবার খাবেন। যেমন দশটায় যদি ঘুমান অন্তত সাতটার মধ্যে রাতের খাবার খান। এতে আপনার খাবার খুব ভালো হজম হবে। শরীরও খুব ভালো থাকবে।

কেমন খাবার খাবেন

রাতে অবশ্যই হালকা খাবার খাবেন। যেমন- ভাত, ডাল, স্যালাড, সবজি ইত্যাদি। ভাজা খাবার একদম খাবেন না। জাঙ্ক ফুড খাবেন না। ফাইবার সমৃদ্ধ খাবার খেতে পারেন। এতে খাবার ভালোভাবে হজম করতে পারবেন। কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করবে। রাতে খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে খাবেন না। প্রায় এক ঘণ্টা পর পানি খাওয়ার চেষ্টা করুন। এতে খাবার ভালো হজম করতে পারবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর