সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

কাঁচা বুটের পুষ্টিগুণ

প্রতিনিধির নাম / ১৭৬ বার দেখা হয়েছে
আপডেট : January 20, 2025
কাঁচা বুটের পুষ্টিগুণ

আমাদের দেশে ছোলার ডাল নানাভাবে খাওয়া হয়। কাঁচা, রান্না করে মুড়ির সঙ্গে বা ডাল হিসেবে। বাজারে তেলে ভেজেও বিক্রি হয়। সবচেয়ে বেশি পুষ্টি হলো কাঁচা ছোলাতে। পানিতে ভেজানো ছোলার খোসা ফেলে কাঁচা আদা কুচি দিয়ে খেলে তা শরীরের জন্য জোগাবে প্রচুর পরিমাণে পুষ্টি।

রান্না ছোলাতে তেল দেওয়া থাকে বলে এতে ফ্যাটের পরিমাণ রয়েছে। মোটা ব্যক্তি বা উচ্চ রক্তচাপ আছে যাদের তারা কাঁচা ছোলা খান। তাদের জন্য অতিরিক্ত তেল, মসলা দেওয়া ছোলা হলো ঝুঁকিপূর্ণ।

ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকলে রান্না ছোলা খেতে পারেন নির্দিষ্ট পরিমাণে। যারা খোসাসহ ছোলা খেতে পারেন না, তাদের জন্য কাঁচা ছোলা যথেষ্ট উপকারী। এতে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন বা আমিষ।

বুটের খোসাতে আছে ফাইবার। ফাইবার জাতীয় খাবার রক্তে চিনির মাত্রা কমাতে সাহায্য করে।

ছোলার প্রোটিন দেহকে করে দৃঢ়, শক্তিশালী, হাড়কে করে মজবুত, রোগ প্রতিরোধক্ষমতা বৃদ্ধির জন্য এর ভূমিকা অপরিহার্য। এতে রয়েছে প্রচুর পরিমাণে পটাসিয়াম, যা দেহের হৃৎপিণ্ডের গতিকে সচল রাখতে সাহায্য করে।

কিন্তু কিডনির সমস্যা যাদের রয়েছে (ডায়ালাইসিস চলছে, রক্তে ক্রিয়েটিনিন, ইউরিক এসিড বা ইউরিয়ার পরিমাণ বেশি) তারা চিকিৎসকের পরামর্শ ছাড়া যেকোনো ধরণের ছোলা খাবেন না। যেকোনো ডালে পটাসিয়াম থাকে, যা রক্তে পটাশিয়ামের পরিমাণ বাড়িয়ে তোলে। হাই ব্লাডপ্রেশার বা উচ্চ রক্তচাপের রোগীরা সীমিত পরিমাণে ছোলা খাবেন। বাড়ন্ত শিশুদের দাঁত, হাড়, নখ, চুল, ত্বকের পুষ্টির জন্য কাঁচা বা সিদ্ধ বুট ভীষণ উপকারী। তবে ছোটদের হজম শক্তি বড়দের তুলনায় দুর্বল থাকে। তাই তাদের জন্য সিদ্ধ বুট বেশি উপকারী।

গর্ভবতী নারীদের জন্য ছোলা বয়ে আনবে সুফল। মায়ের পেটে থাকাকালীন সময় থেকেই শিশুর গঠনের জন্য আমিষ অপরিহার্য। তবে যেসব গর্ভবতী নারী উচ্চ রক্তচাপ, কিডনির জটিলতা, উচ্চ মাত্রার ইউরিক অ্যাসিডের সমস্যায় ভুগছেন, তারা চিকিৎসকের পরামর্শ ছাড়া ইফতারে ছোলা খাবেন না। পুষ্টির আশায় বেশি ছোলা হিতে বিপরীত হবে। তাই বয়স ও উচ্চতা অধিক ওজন থাকলে ছোলা কম খাওয়া উচিত।

করোনা মহামারীর জন্য লকডাউনের এই সময়ে হাঁটাচলার অভাবে যাদের ওজন বেড়ে গেছে, তারা ছোলা পরিহার করাই ভালো। কাঁচা বা সিদ্ধ বুটে পরিবর্তে ফল বা সালাদের পরিমাণ বেশি হওয়া উচিত। কাঁচা বা সিদ্ধ বুট রোগ প্রতিরোধ শক্তি বৃদ্ধি করে। তবে করোনা ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ করে, এই ধরনের যুক্তি এখনো কোনো গবেষণাতে প্রমাণিত হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর