বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

ওজন কমাতে ওটস খাবেন যেভাবে

প্রতিনিধির নাম / ১২৪ বার দেখা হয়েছে
আপডেট : January 21, 2025
ওজন কমাতে ওটস খাবেন যেভাবে

স্বাস্থ্য সচেতনতা থেকে আজকাল অনেকেই ওটস খান। কেউ কেউ ওজন কমাতেও প্রতিদিনের খাদ্যতালিকায় ওটস রাখেন। যারা ওজন কমাতে চাইছেন তারা ওটস খাওয়ার ক্ষেত্রে কিছু বিষয় মাথায় রাখুন। যেমন-

১. সকালের নাশতায় ওটস খেলে দ্রুত ওজন কমে। ওটসে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে, তাই এই খাবার দীর্ঘক্ষণ পেট ভরিয়ে রাখে। ফলে বারবার খাওয়ার প্রবণতা কমে।

২.ওটসের সঙ্গে ড্রাই ফ্রুটস কিংবা ফল মিশিয়ে খেলে পেটও ভরবে, আবার দ্রুত ওজনও কমবে। এটি খুবই পুষ্টিকরেএকটি খাবার।

৩.ওটস দুধে কিংবা পানিতে ভিজিয়েও খেতে পারেন। দু’ভাবে খেলেই ওজন কমবে ।

৪.আগের দিন রাতে দুধে কিংবা পানিতে ওটস ভিজিয়ে রাখতে পারলে ভালো হয়। এভাবে ওটস খেলে হজমে কোনও সমস্যা হবে না।

৫. বিভিন্ন সবজি দিয়ে তৈরি করে নিতে পারেন মসলা ওটস। এই খাবারও অত্যন্ত স্বাস্থ্যকর। এটি ওজন কমাবে এবং জোগান দেবে ভরপুর পুষ্টির।

৬. দুধের মধ্যে ওটস ফুটিয়ে খেতে পারলে আপনার শরীরে ক্যালশিয়ামের জোগানও থাকবে ভরপুর। এর ফলে হাড়ের ক্ষয় রোধ করা সম্ভব। মজবুত হবে হাড়ের গঠন।

৭.ওটসের সঙ্গে খেজুর, কিশমিশ, আমন্ড মিশিয়ে তার মধ্যে দুধ দিয়ে খেতে পারেন। এটি অত্যন্ত পুষ্টিকর একটি খাবার। এই খাবার আপনার ওজন কমাবে।

৮. ওটস খেলে আমাদের শরীরের মেটাবলিজম রেট নিয়ন্ত্রণে থাকে। তার প্রভাবেই ওজন কমে।

৯. যারা ওজন কমাতে ডায়েট করছেন তারা দিনে একবার অন্তত ওটস খান। দুধে মিশিয়ে খেতে অসুবিধা হলে পানিতে ফুটিয়েও খেতে পারেন।

১০.ফল, ড্রাই ফ্রুটস, বিভিন্ন ধরনের সবজি মিশিয়ে খেতে পারেন ওটস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর