সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

মন খারাপ দূর করবে কাজুবাদাম!

প্রতিনিধির নাম / ১২৮ বার দেখা হয়েছে
আপডেট : January 23, 2025
মন খারাপ দূর করবে কাজুবাদাম!

পায়েসে কাজুবাদাম না দিলে যেন ঠিক মতো স্বাদই পাওয়া যায় না। পোলাওতেও কাজুবাদাম দিলে স্বাদ বদলে যায়। তবে কাজুবাদাম খেলে ওজন বাড়ে, অনেকের তেমনটাই ধারণা। তবে পুষ্টিবিদেরা জানাচ্ছেন, কাজুবাদামে গ্লুকোজ বা শর্করার পরিমাণ বেশি নয়। বরং কাজুবাদাম থেকে শক্তি পাওয়া যায়। তাই কাজুবাদাম খেলে যে ওজন বাড়ে, এই ধারণা একেবারে সত্য নয়।

তার মানে এই নয় যে মুঠো মুঠো কাজুবাদাম খেতে হবে। পরিমিত পরিমাণে খেতে পারেন। তবে কাজুবাদাম কিন্তু আরো অনেক উপকার করে। কাজু খেলে কী কী উপকার হতে পারে?

১. কাজুবাদামে রয়েছে কপার, আয়রন, ম্যাগলেশিয়াম, জিঙ্ক এবং পটাশিয়ামের মতো অত্যন্ত জরুরি কিছু খনিজ। যে খনিজগুলি শারীরবৃত্তীয় নানা কাজের সঙ্গে যুক্ত।

২. মন ভালো রাখতে সাহায্য করে সেরেটোনিন হরমোন। কাজুতে রয়েছে ‘ট্রিপটোফ্যান’ নামক এক প্রকার অ্যামিনো অ্যাসিড, যা এই ‘সেরেটোনিন’ হরমোনের ক্ষরণ বাড়িয়ে তোলে।

৩. কাজুবদামে প্রোটিনের পরিমাণ অনেকটাই বেশি। এই প্রোটিন শক্তির জোগান দিতে সাহায্য করে। এছাড়াও কাজুতে রয়েছে ভিটামিন সি, বি১ এবং বি৬। তাই পরিমিত পরিমাণে কাজু খাওয়া যেতেই পারে।

৪. কাজুবাদামে রয়েছে ‘প্রোঅ্যান্থোসায়ানিডিন’ নামক এক ধরনের ফ্ল্যাভোনল। যা আসলে ক্যানসারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সাহায্য করে। চিকিৎসকেরা বলেন, সাধারণ মানুষের প্রতিদিন গড়ে ১৫০ মিলিগ্রাম ফ্ল্যাভোনল শরীরে যাওয়া প্রয়োজন। প্রতিদিন ৫ থেকে ৬টি কাজুবাদাম খেলে ওই পরিমাণ ফ্ল্যাভোনল পাওয়া যায় সহজেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর