সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

যে ৪ মানুষের কাছে আমলকী বিষ

প্রতিনিধির নাম / ১০৭ বার দেখা হয়েছে
আপডেট : January 23, 2025
যে ৪ মানুষের কাছে আমলকী বিষ

আমলকীর গুণমান দেখে অনেকে ফলটিকে সুপার ফুড বলে। ভেষজ জাতীয় এই ছোট্ট ফলে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি। আমলকী খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। কিন্তু আমলকী সবার জন্য অতটা উপকারী নয়। নির্দিষ্ট পরিস্থিতিতে ফলটি খাওয়া হয় না বা খুব কম পরিমাণে খাওয়ার পরামর্শ দেওয়া হয়। তবে চার ধরণের রোগে ভুগছেন এমন মানুষের জন্য এটি একেবারে এড়িয়ে চলা উচিত।

রক্তের ব্যাধি

যারা রক্তজনিত রোগে ভুগছেন তারা আমলকী না খাওয়াই ভালো। ফলটিতে এমন বৈশিষ্ট্য রয়েছে যা রক্তকে পাতলা করতে পারে। এমন পরিস্থিতিতে চিকিৎসকের পরামর্শ ছাড়া আমলকী খাওয়া উচিত নয়।

হাইপার অ্যাসিডিটি

যাদের হাইপার অ্যাসিডিটির সমস্যা রয়েছে তাদের ফলটি এড়িয়ে যাওয়া সর্বোত্তম। ভিটামিন সি সমৃদ্ধ আমলা খেলে এই ধরনের মানুষের পেটে বেশি অ্যাসিড তৈরি হতে থাকে। বহুবার দেখা গেছে আমলা খাওয়ার ফলে হাইপার অ্যাসিডিটি রোগীদের অবস্থা আরও খারাপ হয়েছে।

অস্ত্রোপচারের আগে

যারা অস্ত্রোপচার করতে যাচ্ছেন তাদের জন্য আমলকী খাওয়াও উপকারী বলে মনে করা হয় না। অস্ত্রোপচারের ২ সপ্তাহ আগে থেকেই ফলটি খাওয়া বন্ধ করা উচিত।

ব্লাড সুগার কম থাকলে

আমলকী রক্তে শর্করার মাত্রা কমাতে সহায়ক। এমন পরিস্থিতিতে যাদের রক্তে শর্করার মাত্রা কম তাদের জন্য এর খাওয়া মোটেও উপকারী নয়। ডায়াবেটিক রোগীরা যারা আমলকী খান তারাও তাদের সুগার লেভেল পরীক্ষা করে থাকেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর