সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

শীতে ময়েশ্চারাইজার লাগিয়েও ত্বক রুক্ষ? যা করবেন

প্রতিনিধির নাম / ১২৩ বার দেখা হয়েছে
আপডেট : January 25, 2025
শীতে ময়েশ্চারাইজার লাগিয়েও ত্বক রুক্ষ? যা করবেন

শীতকালে বেড়ে যায় ত্বকের রুক্ষতা। এসময় ত্বক শুষ্ক হয়ে যেতে শুরু করে। ত্বক কোমল ও মসৃণ করে তুলতে অনেকেই বিভিন্ন প্রসাধনী ব্যবহার করেন। তবে এতে বিশেষ কোনো লাভ হয় না। ত্বক ভালো রাখতে প্রথমেই জানতে হবে কেন ত্বক শুষ্ক হয়ে যাচ্ছে।

শীতকালে ত্বকের শুষ্কতা একটি সাধারণ সমস্যা। তাই এসময় ত্বক কোমল রাখতে বেশিরভাগ মানুষ ময়েশ্চারাইজার ব্যবহার করেন। এরপরও ত্বকের শুষ্কতা থেকে যেতে পারে। মূলত কিছু ভুলের কারণে এমনটা হয়। চলুন বিস্তারিত জেনে নিই-

নিয়মিত ত্বক ময়েশ্চারাইজ করুন

সকালে ও রাতে ত্বকে হাইড্রেটিং ক্রিম বা অয়েন্টমেন্ট ব্যবহার করুন। হাত, ঠোঁট এবং নখের চারপাশে ঘন ময়েশ্চারাইজার লাগাতে ভুলবেন না। তাহলে ত্বক হাইড্রেটিং থাকবে।

হিউমিডিফায়ার ব্যবহার করুন

বাড়ির ভিতরের আবহাওয়া শুষ্ক থাকে। তা থেকেও ত্বক খারাপ হয়। এই শুষ্ক হাওয়া কমানোর জন্য হিউমিডিফায়ার ব্যবহার করতে পারেন।

কম সময়ে গোসল শেষ করুন

৫–১০ মিনিটের বেশি সময় নিয়ে গোসল করবেন না। গরম পানির বদলে হালকা গরম পানি ব্যবহার করুন। কেননা গরম পানি ত্বকের প্রাকৃতিক তেল সরিয়ে ফেলে। ফলে গোসল করে ময়েশ্চারাইজার লাগানোর পরেও সেভাবে কোনো কাজ হয় না।

ক্লিনজার ব্যবহার করুন

ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সেরামাইড, ল্যানোলিন বা তেলের মতো উপাদান রয়েছে এমন ক্রিমি ক্লিনজার ব্যবহার করতে হবে। ক্ষারযুক্ত সাবান বা বডি ওয়াশ এড়িয়ে চলুন। এতে ত্বক আরও বেশি শুষ্ক হয়ে যায়। মৃদু এক্সফোলিয়েশনও করা যেতে পারে। তবে সেটি রোজ করা চলবে না।

প্রাকৃতিক তেল ব্যবহার করুন

ত্বক ভালো রাখতে মিনারেল অয়েল, ভিটামিন ই, নারকেল তেল বা বীজ তেল ব্যবহার করুন। শিয়া বাটার দ্রুত ত্বকে শোষিত হয় এবং আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। ফলে রোজ এটি ব্যবহার করতে পারেন। ভিটামিন সি ত্বক উজ্জ্বল রাখতে সাহায্য করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর