সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

শীতকালে দ্রুত পা গরম করতে যা করণীয়

প্রতিনিধির নাম / ১৩৯ বার দেখা হয়েছে
আপডেট : January 25, 2025
শীতকালে দ্রুত পা গরম করতে যা করণীয়

শীতকালে দ্রুত উষ্ণতা খুঁজে পায় অনেকের শরীরই। তবে এর ভিন্নতাও রয়েছে। অনেক মানুষই আছেন যাদের পা সহজে গরম হয় না। এতে শীতের রাতে ভীষণ কষ্ট পোহাতে হয় তাদের। রাত পেরিয়ে সকাল হয়ে যায়, লেপ-কম্বলের নিচে থেকেও হাত আর পা গরম হয় না। তাই শীতে দ্রুত পা গরম করতে সহজ সমাধান চান।

চলুন, জেনে নেওয়া যাক শীতকালে দ্রুত পা গরম করার সহজ উপায়—

শীতের রাতে পা গরম রাখার জন্য ঘুমানোর আগে মোজা পরে ঘুমান। তবে চেষ্টা করবেন পাতলা মোজা পরিধানের। বেশি মোটা মোজা অস্বস্তির কারণ হতে পারে। সবচেয়ে ভালো হয় মোজা না পরে ঘুমাতে পারলে।
ঘুমানোর আগে গরম তেল দিয়ে পা ম্যাসাজ করতে পারেন। ঘর্ষণে পায়ের তাপমাত্রা বেড়ে ঠাণ্ডা ভাব কেটে যাবে।

প্রতিদিন ঘুমানোর আগে হাত-মুখ ধুয়ে ঘুমাতে যান সবাই। এ সময় পা ধোয়ার জন্য গরম পানি ব্যবহার করুন। গরম পানিতে পা ধুয়ে কম্বলের নিচে শীত কাটাতে আরাম পাওয়া যায়। এতে পা গরম থাকার পাশাপাশি ঘুমও ভালো হবে।

অনেকের পা কোনোভাবেই গরম হতে চায় না। তারা হট ওয়াটার বোতল ব্যবহার করতে পারেন। ঘুমানের সময় গরম পানি হট ওয়াটার বোতলে নিয়ে বিছানায় যান। এবার পা দুটো চাপ দিয়ে ধরে রাখুন ব্যাগটিকে। পা গরম হয়ে এলে ঘুমাতেও আর বাধা থাকবে না।

শীতের রাতে ঘুমানোর এক ঘণ্টা আগে পা গরম হয়― এমন একটি জুতা পরতে পারেন এবং বিছানায় যাওয়ার আগে খুলে ফেলতে পারেন। এতে আগে থেকেই পা কিছুটা গরম থাকবে। ফলে লেপ-কম্বলের নিচে আরও গরম হতে খুব বেশি সময় লাগবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর