সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

ডিমের পুষ্টিগুণ বজায় রাখতে রান্নায় যে ৩ ভুল এড়িয়ে চলবেন

প্রতিনিধির নাম / ১০৬ বার দেখা হয়েছে
আপডেট : February 4, 2025
ডিমের পুষ্টিগুণ বজায় রাখতে রান্নায় যে ৩ ভুল এড়িয়ে চলবেন

সকালের নাশতায় ডিম একটি চমৎকার খাবার, যা প্রায় প্রতিদিনই আমাদের খাবারের তালিকার সৌন্দর্য বাড়ায়। পুষ্টিগুণে ভরপুর এ খাবার স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এটি প্রোটিন, ভিটামিন ও স্বাস্থ্যকর চর্বিতে ভরপুর। তাছাড়া হাড় ও পেশি শক্তিশালী করতেও ডিম খাওয়ার কোনো বিকল্প নেই।

ডিম বিভিন্নভাবে খাওয়া যায়। সেদ্ধ, ভাজা, পোচ এমনকি ডিমের পাতলা ঝোলও মন্দ লাগে না। যে প্রকার পদ হোক, নিয়মিত ডিম খাওয়া জরুরি। তবে ডিম রান্নার সময় একটু সাবধান থাকা জরুরি। রান্নার ভুলত্রুটিতে ডিমের পুষ্টিগুণ নষ্ট হয়ে যেতে পারে।

১. রান্নার সময় অনেক ক্ষেত্রেই ডিম ব্যবহার করা হয়। তবে ফ্রিজ থেকে সরাসরি বের করে ডিম ব্যবহার করবেন না। ফ্রিজে থাকা ডিম রান্নায় ব্যবহার করলে স্বাদ নষ্ট হয়ে যায়। সেইসঙ্গে ডিমের কোনো পুষ্টিগুণও বজায় থাকে না। তা ছাড়া ঠান্ডা ডিম ব্যবহার করলে কেক, কুকিজ ঠিক মতো রান্না হবে না। রান্নার প্রস্তুতির আগে ডিম ফ্রিজ থেকে বের করে রাখুন। ঘরের তাপমাত্রায় এলে সেগুলো ব্যবহার করুন।

২. অল্প তেলে ডিম ভাজা কিংবা পোচ রান্নার সময় কড়াইতে সেগুলো লেগে যায়। কড়াই থেকে সহজে ডিম তোলা যায় না। তাই পোচ কিংবা ডিম ভাজার ক্ষেত্রে ননস্টিক প্যান ব্যবহার করলে ভালো। আর ডিম সেদ্ধ করার সময় উঁচু কানাওয়ালা ও গর্তবিশিষ্ট পাত্র ব্যবহার করুন। তাতে সুবিধা হবে।

৩. ডিম সেদ্ধ করার সময় কতক্ষণ ফোটাবেন তা অনেক সময় বোঝা যায় না। মোটামুটি সম্পূর্ণ সেদ্ধ ডিম পেতে চাইলে ১০-১২ মিনিট ডিম সেদ্ধ করুন। তারপর গরম পানিতেই ডিমগুলো অল্প সময় রেখে দিন। ভাপেই সেগুলো সেদ্ধ হয়ে যাবে। দীর্ঘসময় ধরে পানিতে ফোটালে কুসুমের স্বাদ নষ্ট হয়ে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর