শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

ভেঙে গেলো আরিফিন শুভর সংসার

বিনোদন প্রতিবেদক / ৪০৫ বার দেখা হয়েছে
আপডেট : August 1, 2024
ভেঙে গেলো আরিফিন শুভর সংসার

ঢালিউড অভিনেতা আরিফিন শুভর সংসার ভেঙে গেছে। সাড়ে ৯ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনেছেন এই তারকা। গত ২০ জুলাই হওয়া বিচ্ছেদের ঘটনাটি আজ বুধবার (৩১ জুলাই) জানিয়েছেন শুভ।

এক বিবৃতিতে তিনি জানান, দেশের এমন পরিস্থিতিতে ব্যক্তিগত কোন কিছু জানাতে যথেষ্ট দ্বিধা ও সংকোচ বোধ করছি, তারপরও মনে হল আপনাদের বিষয়টা জানানোর সময় এসেছে।

বুধবার রাত ৯টা ২৫ মিনিটে সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে বিচ্ছেদ প্রসঙ্গে শুভ লিখেছেন, অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আমি আর অর্পিতা হয়তো বন্ধু হিসেবেই ঠিক আছি, জীবনসঙ্গী হিসেবে নয়। আমরা গত ২০ জুলাই এই সিদ্ধান্তে উপনীত হয়েছি, বন্ধুত্বটুকু নিয়ে দুজনের সম্মতিতে বাকি জীবন নিজেদের মতো করে বাঁচব।

সদ্যসাবেক স্ত্রীর প্রতি কৃতজ্ঞতা ও ঋণ স্বীকার করে তিনি লিখেছেন, অনেক চড়াই-উৎরাইয়ের পরও অর্পিতা আমার এবং আমার মায়ের জন্য যা করেছে, সেটার জন্য তার প্রতি চিরকৃতজ্ঞ এবং চিরঋণী।

ব্যক্তিগত জীবনের এই কঠিন সময়ের অনুভূতি প্রকাশ করে শুভ লিখেছেন, মা চলে যাওয়ার পর জীবনটা একেবারেই শূন্য হয়ে গেছে। কিন্তু আমি বিশ্বাস করি, আপনাদের দোয়া ও ভালোবাসা আমার সঙ্গে আছে, যেটা নিয়ে বাকি জীবনটা সুন্দর ও সুস্থভাবে বাঁচতে পারব।

দেশের সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলনের ঘটনা নিয়েও কথা বলেছেন এই ঢালিউড নায়ক।

বিবৃতির শেষ অংশে শুভ লিখেছেন, দেশের সাম্প্রতিক ঘটনায় শিক্ষার্থীসহ যারা প্রাণ হারিয়েছেন তাদের বিদেহী আত্মার মাগফেরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। সবার জীবনে শান্তি আসুক, দেশেও শান্তি ফিরে আসুক এই কামনায়।

২০১৫ সালের ৬ ফেব্রুয়ারি ফ্যাশন ডিজাইনার অর্পিতা সমাদ্দারকে বিয়ে করেন আরিফিন শুভ। তিনি কলকাতার মেয়ে। মুক্তির অপেক্ষায় আছে শুভর ‘নূর’, ‘নীলচক্র’ ও ‘ঠিকানা বাংলাদেশ’ নামের তিন সিনেমা। এ ছাড়া ভারতের সনি লিভ এর একটি ওয়েব সিরিজে শুভর কাজের কথা শোনা গেছে। সর্বশেষ শুভকে দেখা গেছে ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমায় শেখ মুজিবুর রহমানের ভূমিকায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর