শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :
‘কোন ডিসেম্বরে আসবেন, ক্লিয়ার করেন’, শেখ হাসিনাকে দুলু স্বাস্থ্যখাত ঢেলে সাজাতে প্রযুক্তি ও গবেষণায় বড় রাষ্ট্রীয় বিনিয়োগের পরিকল্পনা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী কিডনি রোগীদের জন্য বড় সুখবর, সব জেলা-উপজেলায় মিলবে ডায়ালাইসিস সেবা স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী দেশের সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে : ডা. জুবাইদা রহমান শরীরের এই অঙ্গটি নীরবে আমাদের সুস্থ রাখতে কাজ করে যাচ্ছে   সেপ্টেম্বরে জ্বালানি তেলের দাম নির্ধারণ মানুষের মৌলিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার পরিকল্পিতভাবে কাজ করছে : স্বাস্থ্যমন্ত্রী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৬ শিশুর মৃত্যু নীরবে থাইরয়েড ক্যানসার বাড়ছে না তো? খেয়াল রাখুন ৫ লক্ষণ

প্রথমে হিটস্ট্রোক, এবার চোখ! ভালো নেই কিং খান

বিনোদন ডেস্ক / ২৭৬ বার দেখা হয়েছে
আপডেট : August 1, 2024
প্রথমে হিটস্ট্রোক, এবার চোখ! ভালো নেই কিং খান

সময়টা ভালো যাচ্ছে না বলিউড বাদশা শাহরুখ খানের। বিপদ যেন পিছু লেগেই আছে তার। গত কয়েকমাস ধরেই একের পর এক বিপদের মধ্যে দিয়ে যাচ্ছেন তিনি। আইপিএল চলাকালে হঠাৎ মাঠে হিট স্ট্রোক হয় তার। যদিও কিছুদিন বিরতি নিয়ে কাজে ফেরেন তিনি। এদিকে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়েতে সপরিবারে দেখা দিয়েছিলেন কিং খান। তখনও সেভাবে বোঝার উপায় ছিল না যে তিনি অসুস্থ।

এছাড়াও সম্প্রতি ফারাহ খানের মায়ের শেষকৃত্যেও উপস্থিত ছিলেন শাহরুখ। সেখান থেকে সন্দেহ হয়, নিশ্চই কোনোকিছু গরমেলে। কারণ, প্রায় প্রতিটি সময়েই কিং খানের চোখে দেখা গেছে সানগ্লাস; এমনকি রাতেও। তারপরই জানা গেল ঠিক কী কারণে তিনি সব সময় চোখে সানগ্লাস পরে থাকছেন।

সূত্রের খবর, আমেরিকায় যাচ্ছেন শাহরুখ। গত কয়েক দিন ধরেই চোখের সমস্যায় ভুগছেন অভিনেতা। অনন্ত-রাধিকার বিয়ের সময়ও চোখ নিয়ে ভুগছিলেন। সেই সময় নাকি মুম্বাইয়ে চোখের চিকিৎসা করান। কিন্তু তাতে সুরাহা হয়নি বলেই জানা গেছে। এবার শোনা যাচ্ছে, অভিনেতার বাঁ চোখে বেশ কিছু সমস্যা দেখা দিয়েছে। তারই চিকিৎসা করাতে যাচ্ছেন আমেরিকায়।

‘পাঠান’ ও ‘জওয়ান’-এর মতো অ্যাকশনে ভরপুর সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন শাহরুখ। মাঝে ২০২৪ সালটি বিরতি, খুব শীঘ্রই আরো একবার অ্যাকশন অবতারেই ধরা দিতে চলেছেন তিনি। সিনেমার নাম ‘কিং’।

এই প্রথমবার সিনেমায় তার সঙ্গে অভিনয় করবেন কন্যা সুহানা। পরিচালনায় থাকবেন সুজয় ঘোষ ও প্রযোজনায় সিদ্ধার্থ আনন্দ। সিনেমায় ক্যামিও করবেন শাহরুখ— প্রথমে এমন গুঞ্জন শোনা গেলেও পরে জানা যায়, মুখ্য চরিত্রেই রয়েছেন তিনি।

কিং সিনেমায় শাহরুখের বিপরীতে খলচরিত্রে দেখা যাবে অভিষেক বচ্চনকে। লন্ডনে নাকি সিনেমার শুটিংও শুরু করে দিয়েছেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর