সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

শিক্ষার্থীদের পক্ষে তাহসানের আবেগঘন পোস্ট

বিনোদন প্রতিবেদক / ৩৯৫ বার দেখা হয়েছে
আপডেট : August 1, 2024
শিক্ষার্থীদের পক্ষে তাহসানের আবেগঘন পোস্ট

শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন ইস্যুতে শুরু থেকেই বেশ সরব দেশের শোবিজ অঙ্গন। ইতোমধ্যে শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন অনেক চলচ্চিত্র নির্মাতা, অভিনেতা-অভিনেত্রীসহ ইউটিউবার ইনফ্লুয়েন্সারাসহ সংগীত শিল্পীরা।

চলমান আন্দোলনকে ঘিরে সংঘাত-সহিংসতায় নিহত ও গণগ্রেপ্তার-হয়রানির ঘটনায় প্রতিবাদ জানাচ্ছে তারকারা। তাই এবার এই সারিতে যোগ দিয়েছেন দেশের অন্যতম জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। সামাজিক যোগাযোগ মাধ্যম নিজের ফেসবুকে পেজে ‘নিপীড়িত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর আহ্বান’ জানান তিনি।

আজ বৃহস্পতিবার (০১ আগস্ট) সকালে এক ফেসবুক পোস্টে সহিংসতায় নিহতদের স্মরণে কবিতার ছন্দে প্রতিবাদী কণ্ঠে আওয়াজ তুলেন তাহসান। পোস্টে তিনি বলেন, ‘এতগুলো তাজা প্রাণ হারানোর সহানুভূতির ভাষা অপ্রতুল। আপনজন হারানোর ব্যথা শুধু শহীদের পরিবারেরাই জানে।’

জনপ্রিয় এই শিল্লী বলেন, ‘প্রতিবাদের ভাষা নিয়ে হবে শিল্পীর ব্যবচ্ছেদ। তাই মানসিক বিবাদে তটস্থ থাকি। বেঁচে থাকতে চাই, আমি এই মাতৃভূমিতে। আমি দেশপ্রেমিক। কোনো কবি মেরুকরণের এই দেশে দুই মেরুর উপাখ্যান প্রতিষ্ঠার যুদ্ধে আমি সব্যসাচী নই।’

তিনি বলেন, ‘জ্বালাও পোড়াও সংঘাতের বিদ্রোহী কবিতো আমি নই। শান্ত কবি স্থিরতা চায়। শুধু একটাই অনুরোধ দেশ গড়তে হবে তোমাদের। গড়ো মেরুকরণের বিরুদ্ধে অবরোধ।’

তাহসান আরও বলেন, ‘চিরায়ত সংঘাতের সংস্কৃতির বিরুদ্ধে অবরোধ। আমার সূর্য আজ অস্তমিত। তোমরা নতুন রবি। করজোড়ে ক্ষমা চাই বারবার। শুধু একজন পরাজিত কবি।’ সবশেষে হ্যাশট্যাগ দিয়ে তাহসান লেখেন, ‘সেভ বাংলাদেশি স্টুডেন্ট’।

প্রসঙ্গত, তাহসান শোবিজের বাইরেও পেশায় একজন শিক্ষক। দেশের একটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন তিনি। তাই তরুণ শিক্ষার্থীদের পাশে তাহসানের সমর্থন সেই শুরু থেকেই আশা করেছিলেন অনেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর