বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

যেভাবে গোলমরিচ খেলে উপকার পাবেন

নিজস্ব প্রতিবেদক / ২৩২ বার দেখা হয়েছে
আপডেট : August 1, 2024
যেভাবে গোলমরিচ খেলে উপকার পাবেন
নমুনা ছবি

খাবারের স্বাদ বাড়াতে গোলমরিচের তুলনা নেই। গোলমরিচ খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। মসলা হিসেবে অনেকদিন ধরেই গোলমরিচ ব্যবহৃত হয়ে আসছে। এতে প্রচুর পরিমাণে অ্যান্টি ইনফ্লেমেটরি, আন্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্য থাকে। ওজন নিয়ন্ত্রণে রাখতে চাইলে প্রতিদিন গোলমরিচ খেতে পারেন। গোলমরিচ খাওয়ার ক্ষেত্রে কিছু বিষয় মাথায় রাখলে বেশি উপকার পাবেন। যেমন-

হলুদ ও গোলমরিচ : হলুদের সঙ্গে যদি কিছুটা গোলমরিচ মিশিয়ে প্রতিদিন খান, তাহলে ক্যানসার রোগের ঝুঁকি কমবে। অনেকে গোলমরিচের সঙ্গে দুধও খেতে পারেন। এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন এ, ক্যারোটিনয়েড থাকে। যা ক্যানসার রোগের ঝুঁকি কমাতে সাহায্য করে। শরীরকে ভেতর থেকে ফিট রাখবে।

চা ও গোলমরিচের গুঁড়ো : অস্থিসন্ধির ব্যথা কমাতে পারে গোলমরিচ। গোলমরিচ গুঁড়ো করে চায়ের সঙ্গে মিশিয়ে অল্প পরিমাণে খেতে পারেন। তাহলে বাতের ব্যথা দ্রুত কমবে। কারণ এতে প্রচুর পরিমাণে অ্যান্টি ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য থাকে। যা বাতের ব্যথা, ফোলা, যেকোনও ব্যথা কমাতে খুব ভালো কাজ করে।

গোলমরিচ ও লবণ : গোলমরিচ খেলে হজম ক্ষমতা বাড়ে। এটি পাকস্থলী , অন্ত্র ভালো রাখতে সাহায্য করে। শরীর প্রোটিন ভেঙে ফেলতে সাহায্য করে। যার কারণে রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে সাহায্য করবে। তবে এক চামচ গোলমরিচের সঙ্গে সামান্য পরিমাণ লবণ দিয়ে খেলে বেশি উপকার পাবেন। যদি আপনার কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকে, তাহলেও উপকার পাবেন।

বিট লবণ ও গোলমরিচ : প্রোস্টেট ক্যানসার, কোলন ক্যানসার ও স্তন ক্যানসার ঝুঁকি কমাতে গোলমরিচের জুড়ি মেলা নেই। কারণ, গোলমরিচের মধ্যে থাকা পিপারিন ক্যানসার কোষের বৃদ্ধি রুখে দেয়। গোলমরিচের সঙ্গে বিট লবণ খেতে পারেন। উপকার পাবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর