সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :

বর্ষায় শাকসবজি খাওয়ায় মেনে চলুন সতর্কতা

নিজস্ব প্রতিবেদক / ১৯৫ বার দেখা হয়েছে
আপডেট : August 2, 2024
বর্ষায় শাকসবজি খাওয়ায় মেনে চলুন সতর্কতা
সংগৃহীত ছবি

মানব শরীরের জন্য সবচেয়ে উপকারী খাবার শাকসবজি। তবে বর্ষায় শাক খেতেই করা হয় বারণ! খেলেও অবলম্বন করতে হয় সতর্কতা! কারণ কী জানেন?বর্ষার স্যাঁতসেঁতে আবহাওয়ায় শাকপাতায় ব্যাকটেরিয়া, জীবাণু, ছত্রাকের বাস হয়। রোগবালাইয়ের আশঙ্কা দূর করতেই এই মৌসুমে শাকপাতা এড়িয়ে চলার কথা বলা হয়। অথচ বর্ষাকালেই নানা ধরনের সংক্রমণের আশঙ্কা সবচেয়ে বেশি।

ফলে এই সময় প্রতিরোধক্ষমতাও বেশি থাকা জরুরি। আর প্রতিরোধক্ষমতা বাড়ানোর মন্ত্র লুকিয়ে আছে নানা ধরনের শাকবজিতেই। সুস্থ থাকতে তাই শাকপাতা খাওয়া বন্ধ করে দেওয়া সঠিক সিদ্ধান্ত নয়। তবে বর্ষায় শাক খেতে হলে মেনে চলতে হবে কিছু নিয়ম।
তাহলে নিরাপদে থাকবে শরীর। চলুন জেনে নেওয়া যাক-১) কেনার সময় দেখে নিন শাক টাটকা কি না। দেখে সতেজ এবং টাটকা মনে হলে তবেই কিনুন। নষ্ট হয়ে গেলে কিংবা শাক হলদে হয়ে গেলে সেগুলো ভুলেও কিনবেন না। দরকার হলে কেনার সময় শাকের পাতা ছিঁড়ে পরখ করে নিন।

২) বাজার থেকে শাকপাতা কিনে আনার পর প্রথম কাজ হবে সেগুলো ভালো করে ধুয়ে নেওয়া। কারণ শাকসবজির ফলন যাতে ভালো হয় সে জন্য অনেক সময় নানা রাসায়নিক ব্যবহার করা হয়। ঠিক করে না ধুয়ে রান্না করলে বর্ষায় পেটখারাপ ছাড়া আরো অনেক সমস্যা হতে পারে।

৩) খুব ভালো হয় রান্নার আগে যদি শাক গরম পানিতে ভাপিয়ে নেন। শুধু ভালো করে ধুয়ে নেওয়াই যথেষ্ট নয়। শাকপাতায় থাকা ব্যাকটেরিয়া, জীবাণু দূর করতে এর চেয়ে ভালো পন্থা আর নেই।

৪) সঙ্গে সঙ্গে রান্না না করলে শাকপাতা ধোয়ার পর জল ঝরিয়ে শুকিয়ে নেওয়া জরুরি। ভিজা অবস্থায় রেখে দিলে নতুন করে ব্যাকটেরিয়া বাসা বাঁধতে পারে। তা না চাইলে জল ঝরিয়ে নিয়ে শাকসবজিগুলো খবরের কাগজের ওপর ছড়িয়ে রাখুন শুকানোর জন্য।

৫) শাকপাতা জীবাণুমুক্ত করার আরো একটি উপায় হলো বরফপানিতে কিছুক্ষণ ডুবিয়ে রাখুন। মিনিট পাঁচেক বরফপানিতে রাখলে শাকপাতা সতেজ হবে। শাকপাতার সবুজ রং এবং সতেজ ভাবও অক্ষত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর