কঠিন শরীর চর্চা ছাড়াও ফিট এবং টোনড বডি অর্জন করা যায়। কিছু সহজ টিপস মেনে চললে আপনাকে শরীর চর্চা না করলেও চলবে। দীর্ঘক্ষণ না খেয়ে থাকা, কঠিন ডায়েট ও শরীরচর্চা ছাড়াও ওজন হ্রাস করতে পারবেন আপনি।
জেনে নিন এর সহজ উপায়গুলো-
১. চিবিয়ে খাবার খান। খাবার মুখে নিয়ে ভালো করে চিবিয়ে তবেই খাবেন। এতে সহজে হজম হয়। এতে আগে যে খাবারটি খেয়েছেন তা শরীর রেজিস্টার করারও সময় পায়। চিবিয়ে না খেলে ওজন বেড়ে যায়।
২. ছোট প্লেটে খাবার খান। একটা নির্দিষ্ট মাপের পাত্রতে খাওয়ার অভ্যাস করুন। এতে যদি আপনি কঠিন ডায়েট না করেন, তা সত্ত্বেও শরীর নির্দিষ্ট মানের খাওয়ার পেয়ে সেই মোতাবেক নিজেকে গড়ে তোলে। তাতেই অভ্যস্ত হয়ে ওঠে শরীর।
৩. বসে বসে কাজ করার সময় ছোট খাটো খাবার যেমন চিপস, কোল্ড ড্রিঙ্কস, ভাজাভুজি খাবেন না। টানা ৯ ঘণ্টা বসে কাজ করার সময় যদি আপনি এইরকম খাওয়ার খেতে থাকেন তাহলে ভুড়ি হওয়ার সম্ভাবনা প্রবল।
৪. খাবার খাওয়ার ১৫ মিনিট আগে পানি খেয়ে নিন। এতে পেট খানিক ভরে থাকে। পানি, খাবার হজম করতে সাহায্য করবে। অতিরিক্ত ফ্যাট জাতীয় খাওয়ারও হজম হয়ে যাবে। শরীরে লাগতে দেবে না।
৫. খালি পেট রাখবেন না। খালি পেটে থাকার পর, হঠাৎ করে অনেকটা খেলে ওজন বেড়ে যাবে।