অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ ক্যাস্টর অয়েল চুলের যত্নে অতুলনীয়। মাথার ত্বককে ময়েশ্চারাইজ করার পাশাপাশি খুশকি কমাতে, চুলের শক্তি এবং মসৃণতা বাড়াতে এই তেলের ভূমিকা রয়েছে। ক্যাস্টর অয়েল রিসিনোলিক অ্যাসিড সমৃদ্ধ যা এক ধরনের ফ্যাটি অ্যাসিড। প্রদাহের বিরুদ্ধে লড়াই করে এই অ্যাসিড। চুলের জন্য ক্যাস্টর অয়েল একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি-ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য হিসেবে কাজ করে।
ক্যাস্টর অয়েল অক্সিডেটিভ স্ট্রেস কমায় এবং চুল পড়া রোধ করে। এটি ওমেগা ৬ ফ্যাটি অ্যাসিড দিয়ে পূর্ণ যা এক ধরনের অপরিহার্য ফ্যাটি অ্যাসিড। চুলের বৃদ্ধিকে উৎসাহিত করে এবং চুলের ফলিকলে প্রদাহ কমায় এই অ্যাসিড। ক্যাস্টর অয়েল মাথার ত্বকে রক্তের প্রবাহ বাড়ায় এবং চুল স্বাস্থ্যোজ্জ্বল রাখে। সপ্তাহে একবার চুলে ক্যাস্টর অয়েল লাগালে চুলের বৃদ্ধি স্বাভাবিক হারের পাঁচগুণ পর্যন্ত বৃদ্ধি পায় বলে মত প্রকাশ করছে বেশ কিছু গবেষণা। চুলে ক্যাস্টর অয়েল ব্যবহারের কিছু উপায় সম্পর্কে জেনে নিন।
ক্যাস্টর অয়েল খুব আঠালো এবং ভারী। ফলে তেলটি অন্যান্য প্রাকৃতিক তেল যেমন নারকেল, জুঁই বা জোজোবার সাথে মিশিয়ে নিন। এটি ক্যাস্টর অয়েলকে পাতলা করবে এবং গন্ধও কমিয়ে দেবে। তবে সপ্তাহে একবারের বেশি চুলে তেল ব্যবহার করবেন না। প্রায় এক ঘন্টা রেখে দিন চুলে এবং তারপরে একটি মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
চুলে ব্যবহারের আরও কিছু উপায়