সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

ট্রমা কাটিয়ে উঠবেন যেভাবে

প্রতিনিধির নাম / ১৯৮ বার দেখা হয়েছে
আপডেট : August 8, 2024
ট্রমা কাটিয়ে উঠবেন যেভাবে

ট্রমা শব্দটি অনেকের কাছেই পরিচিত। নানা কারণে ট্রমা হতে পারে। যেমন- প্রাকৃতিক দুর্যোগ কিংবা মানুষ সৃষ্ট কারণে ট্রমা হতে পারে। আবার অনেকের জীবনে এমন কিছু ঘটনা ঘটে যা তারা সহজে ভুলতে পারে না। কারও আবার কোন ঘটনা দেখে বা অভিজ্ঞতা থেকেও ট্রমা হতে পারে।

ট্রমার শিকার হলে নিজের যত্ন নেওয়া খুব জরুরি। কী ভাবে ট্রমা থেকে বেরিয়ে আসবেন, সেদিকে খেয়াল রাখতে হবে। তার জন্য যতটা সম্ভব নিজেকে রিল্যাক্স রাখতে হবে। ট্রমা কাটিয়ে উঠতে কিছু টিপস মাথায় রাখতে পারেন। যেমন-

১. সংকটের সময়ে মাথা ঠান্ডা রাখুন। সব দায়িত্ব একা পালন করতে যাবেন না। যতটা দায়িত্ব আপনার পক্ষে পালন করা সম্ভব, ততটাই দায়িত্ব হাতে নিন। এতে আপনার ওপর মানসিক চাপ অনেকটাই কমবে।

২. ট্রমা থেকে বাঁচতে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে পারিবারিক সম্পর্কে। পরিবারের লোকেদের সঙ্গে কোয়ালিটি সময় কাটান। দেখবেন নিজেকে অনেকটা চাপমুক্ত লাগছে।

৩. খুব বেশি মানসিক চাপ অনুভব করলে ধীরে ধীরে শ্বাস নিন। এক থেকে চার পর্যন্ত গুনুন। তারপর চার পর্যন্ত গুনে ধীরে ধীরে শ্বাস ছেড়ে দিন। কয়েকবার এরকম করুন।

৪. পুরনো সুখের স্মৃতি সঙ্গে জড়িত কোনও ছবি দেখুন, যা আপনার দেখতে ভাল লাগে।

৫. প্রচণ্ড স্ট্রেস লাগলে চোখ বন্ধ করে রাখুন কিছুক্ষণ। এতে একাগ্রতা বাড়বে। নেগেটিভ এনার্জি থেকে মুক্তি পাবেন। একটা খাতা নিয়ে আপনার স্ট্রেসের সম্ভাব্য কারণগুলো লিখে ফেলুন। এর ফলে স্ট্রেসের প্রকৃত কারণ আপনি নিজেই খুঁজে বের করতে পারবেন।

৬. নিজে নিজে ট্রমা থেকে বের হতে না পারলে অবশ্যই চিকিত্‍সকের সাহায্য নেবেন। ডাক্তারের পরামর্শ ছাড়া ট্রমা থেকে বেরিয়ে আসা খুবই কঠিন।

৭. যোগ ব্যায়াম করতে পারেন। এর ফলে মস্তিষ্কে এন্ডোর্ফিনের নিঃসরণ বাড়ে, যা মনকে প্রফুল্ল করে তোলে। তাছাড়া যোগ ব্যায়াম মেদ ঝরায় এবং অন্যান্য স্বাস্থ্য ঝুঁকিও কমিয়ে দেয়। তাই বিশেষজ্ঞের সাথে পরামর্শ করে আপনার শরীরের উপযোগী যোগ ব্যায়াম করুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর