সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

ওজন কমানোর জন্য কুমড়াবীজ যেভাবে খাবেন

প্রতিনিধির নাম / ২২৩ বার দেখা হয়েছে
আপডেট : August 10, 2024
ওজন কমানোর জন্য কুমড়াবীজ যেভাবে খাবেন

না খেয়ে ওজন কমানোর অনেক উপায় আছে। এবার খেয়ে ওজন কমানোর চেষ্টা করে দেখতে পারেন। বাজারে এখন মিষ্টিকুমড়া পাওয়া যাচ্ছে। সবজি হিসেবে মিষ্টিকুমড়া খাওয়া যায়। যারা ওজন কমাতে চাচ্ছেন তারা কুমড়াবীজ খেতে পারেন।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, যারা ওজন কমাতে চান তারা পরিমিত পরিমাণে কুমড়াবীজ খেলে ভালো ফলাফল পাবেন। তবে বেশি পরিমাণে খেলে ওজন উল্টো বেড়ে যেতে পারে। এ ছাড়া অতিরিক্ত কুমড়াবীজ খেলে বদ হজমের সমস্যাও দেখা দিতে পারে।

কুমড়াবীজ যেভাবে ওজন কমায়

কুমড়ার বীজে আছে উচ্চমাত্রার আমিষ এবং উপকারী ফ্যাট। এই দুই খাদ্য উপাদান দ্রুত কমাতে সহায়তা করে। এ ছাড়া কুমড়াবীজে রয়েছে ম্যাগনেসিয়াম। যা রক্তের শর্করা নিয়ন্ত্রণ করে।

যেভাবে খাবেন

সুস্বাদু এই বীজ হালকা ভেজে খেতে পারেন। দিনের যেকোন সময়ে কুমড়াবীজ খাওয়া যায়। স্ন্যাকস হিসেবেও কুমরাবীজ বেশ ভালো।

কুমড়াবীজ সবার জন্য ভালো নয়

কুমড়াবীজ খেলে কারও কারও শরীরে অ্যালার্জি দেখা দিতে পারে। প্রথম অল্প অল্প করে খেয়ে বুঝতে হবে অ্যালার্জির সমস্যা বাড়ছে কি না— যদি অ্যালার্জির সমস্যা না হয় তবে ওজন কমানোর জন্য কুমড়াবীজ খেতে পারেন।

উল্লেখ্য, মিষ্টি কুমড়াবীজ প্রস্ট্রেট গ্রন্থির টিউমার নিয়ন্ত্রণ করে এবং প্রজনন ক্ষমতা বৃদ্ধি পায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর