সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

ওজন নিয়ন্ত্রণে লাউয়ের রস

প্রতিনিধির নাম / ২০৩ বার দেখা হয়েছে
আপডেট : August 16, 2024
ওজন নিয়ন্ত্রণে লাউয়ের রস

সবজি হিসেবে যথেষ্ট পুষ্টিগুণ সমৃদ্ধ লাউ। একটা পূর্ণ লাউয়ের মধ্যে প্রচুর পরিমাণ ভিটামিন সি, বি এবং ডি রয়েছে। তাছাড়াও রয়েছে ক্যালসিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম, আয়রন, পটাশিয়াম।

দেখে নেয়া যাক লাউ শরীরের কী কী উপকারে আসে-

১. গবেষণা থেকে জানা যাচ্ছে, লাউয়ের রস ওজন কমাতে সাহায্য করে।

নিয়মিত খেলে শরীরে ফাইবারের মাত্রা বেড়ে যায়। ফলে দীর্ঘক্ষণ খিদে পায় না।
২. লাউয়ের মধ্যে কোলন নামের এক ধরনের নিউরো ট্রান্সমিটার রয়েছে। যা শরীরে স্ট্রেস লেভেল কমাতে সাহায্য করে। এমনকি বিভিন্ন মানসিক রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনাও কমে যায়।

৩. বহুদিন ধরে পেটের রোগে কিংবা কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকলে, সেটা দূর করতেও সাহায্য করে লাউ।

৪. বিশেষ করে শীতকালে অনেকেই পানি কম পান করেন। ফলে শরীরে ডি-হাইড্রেশন হয়। লাউয়ের রস, বা তরকারি শরীর দীর্ঘক্ষণ হাইড্রেটেড রাখতে সাহায্য করে।

৫. ব্লাড প্রেসারের রোগীদের মোক্ষম দাওয়াই হল লাউয়ের রস।

৬. রাতে ভাল করে ঘুম হয় না! স্ট্রেস এবং টেনশন এর অন্যতম কারণ, জানাচ্ছেন ডাক্তাররা। লাউয়ের রস বা তরকারি ভাল ঘুম হতে সাহায্য করবে বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

৭. লাউয়ের রস নিয়মিত খেলে, প্রাণহীন, রুক্ষ ত্বকের সমস্যা কমবে। এতে কিছুদিনের মধ্যেই ত্বক ঝকঝকে, উজ্জ্বল দেখাবে। এমনকি ব্রণ, ব্রেকআউটসের সমস্যাও দূর করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর