সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

খাওয়ার পর পরই পেট ব্যথা কিসের লক্ষণ?

প্রতিনিধির নাম / ২২৭ বার দেখা হয়েছে
আপডেট : August 21, 2024
খাওয়ার পর পরই পেট ব্যথা কিসের লক্ষণ?

পেটের ব্যথা নানা ধরনের হয়ে থাকে। কিছু ব্যথা আছে যেগুলো হঠাৎ করে শুরু হয় এবং একটু পর ভাল হয়ে যায়। এই ব্যথা খুব তীব্র হয় না। বেশি ক্ষুধা পেলে অনেক সময় পেট ব্যথা করে এবং খাবার খেলে এ ব্যথা চলে যায়। এটা স্বাভাবিক প্রক্রিয়া, কিন্তু অনেকের ক্ষেত্রে খাবার খাওয়ার পর পেট ব্যথা করে। খাবারের কমবেশি বা ধরনের কারণে মাঝেমধ্যে এমন হতে পারে, এমন যদি প্রতিদিন হয়, তবে তা অবশ্যই চিন্তার কারণ।

তবে ঠিক কী কারণে খাওয়ার পরপরই পেট ব্যথা করতে পারে তার কিছু কারণ জেনে নিন-

১. গ্যাসট্রাইটিস

হেলিকোব্যাক্টর পাইলোরি নামক ব্যাকটেরিয়ার আক্রমণে পাকস্থলীতে সংক্রমণ হয়। পাকস্থলীর ভেতরের লাইনিংয়ে প্রদাহজনিত সমস্যা দেখা দিলে গ্যাসট্রাইটিসে আক্রান্ত হওয়ার আশঙ্কা বেড়ে যায়। যার ফলে খাওয়ার পরই পেটে মোচড়, বমি ভাব, খাবার বিষয়ে অনীহা দেখা দিতে পারে।

২. আলসার

খাবার খাওয়ার পরেই পেটে যন্ত্রণা হতে পারে যদি আলসার বা ঘা হয়ে থাকে। পাকস্থলীর মধ্যে থাকা হেলিকোব্যাক্টর পাইলোরি ব্যাকটেরিয়ার আক্রমণে খাদ্যনালির নিম্নাংশ ক্ষতিগ্রস্ত হয়। সঠিক ভাবে যত্ন না নিলে সামান্য ক্ষতই ক্রমে আলসারে পরিণত হয়।

৩. ল্যাকটোজ ইনলটারেন্স

এক একজনের শরীরের গঠন, কাঠামো এক একরকম। দুধ বা দুগ্ধজাত খাবার হজম করার জন্য যে পরিমাণ ল্যাকটোজ উৎসেচক প্রয়োজন, তা না থাকলে হজমের গন্ডগোল হয়। তাই অনেকেরই দুধ খেলে অনেক সময়ে পেট ব্যথা হতে পারে।

৪. খাবার থেকে বিষক্রিয়া

বাইরের খাবার খেয়ে অনেক সময়ে পেটের গোলমাল হয়। পেটব্যথা, পেট মোচড় দেওয়ার মতো সমস্যাও দেখা দেয়। বাইরের তেল মশলা দেওয়া খাবার অনেকের পেটে সহ্য হয় না। আবার, রাস্তাঘাটে সব সময়ে পরিচ্ছন্নতা বজায় রেখে রান্না করাও হয় না। সে ক্ষেত্রে খাবারের মধ্যে দিয়ে পেটে ব্যাকটেরিয়া আক্রমণ করে।

৫. জিইআরডি

গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ-এ আক্রান্ত হলে পাকস্থলীর মধ্যে থাকা অ্যাসিড খাদ্যনালি দিয়ে উপর দিকে উঠতে শুরু করে। ফলে পেটব্যথা করে, খাবার খাওয়ার পর অম্বল হলে যেমন গলা-বুক জ্বালা করে, অনেকটা তেমন উপসর্গ দেখা দেয়।

৬. অতিরিক্ত খাওয়া

হঠাৎ করেই অতিরিক্ত খাওয়ার ফলে পেট ব্যথা করতে পারে। এর কারণ হলো পাকস্থলী একটি নির্দিষ্ট পরিমাণের খাবার ধারণ করতে পারে। খাবারের পরিমাণ তার চেয়ে বেশি হলে পেটের ভেতরে অস্বস্তি ও যন্ত্রণা হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর