রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

ডায়াবেটিস রোগীরা রাতে কী খাবেন

প্রতিনিধির নাম / ১৯৪ বার দেখা হয়েছে
আপডেট : August 24, 2024
ডায়াবেটিস রোগীরা রাতে কী খাবেন

আমরা বেশিরভাগই শুনে থাকি যে সকালের খাবার সবচেয়ে গুরুত্বপূর্ণ। যদিও এটি অস্বীকার করার উপায় নেই যে রাতের খাবারও সমান গুরুত্বপূর্ণ। আপনার ডায়াবেটিস থাকলে রাতের খাবারের টেবিলে সঠিক খাবার পছন্দ করাও অপরিহার্য। কিছু খাবার এবং পানীয় রক্তে শর্করার মাত্রা বৃদ্ধির কারণ হতে পারে। সেগুলো ডায়াবেটিস ডায়েটে এড়ানো উচিত। বেশিরভাগই নিজের অবস্থার জন্য কোনটি সঠিক এবং কোনটি নয় সে সম্পর্কে অজ্ঞ। এ কারণে আমরা এমন কিছু খেয়ে ফেলতে পারি যা আমাদের উচিত নয়। এমন পরিস্থিতি এড়াতে ডায়াবেটিস রোগীদের রাতের খাবারে কিছু ভুল এড়িয়ে চলতে হবে। চলুন জেনে নেওয়া যাক—

১. কোনো নির্দিষ্ট সময় না থাকা

আপনি কি একদিন সন্ধ্যা ৭ টায় এবং পরের দিন ৭ টায় রাতের খাবার খান? যদি তাই হয়, তাহলে এই অভ্যাস বদলাতে হবে। রাতের খাবারের জন্য একটি নির্দিষ্ট সময় রাখা আজকের দ্রুত-গতির জীবনে চ্যালেঞ্জিং হতে পারে। তবে প্রতিদিন যতটা সম্ভব ব্যবধান কমানোর চেষ্টা করুন। আপনি একটি নির্দিষ্ট সময়ে রাতের খাবার শুরু করলে আপনার শরীর এতে অভ্যস্ত হয়ে যাবে এবং রক্তে শর্করার মাত্রা খুব বেশি বৃদ্ধি পাবে না।

২. অতিরিক্ত কার্বোহাইড্রেট গ্রহণ

কার্বোহাইড্রেট অস্বাস্থ্যকর এমন একটি ধারণা প্রচলিত আছে, কিন্তু তা আসলে ঠিক নয়। এক্ষেত্রে কার্বোহাইড্রেট গ্রহণ এবং আপনি যে ধরনের কার্বোহাইড্রেট খাচ্ছেন সে সম্পর্কে সচেতন হতে হবে। সাধারণ কার্বোহাইড্রেটের বদলে জটিল কার্বোহাইড্রেট বেছে নিন, কারণ এতে রক্তে শর্করার ওপর কম প্রভাব পড়ে। ওটস, বাদামি চাল, কুইনো, বাজরা এবং গমের আটা এক্ষেত্রে সহায়ক হতে পারে।

৩. খাবারে ফাইবার/প্রোটিন না রাখা

এটি সবচেয়ে সাধারণ ভুল যা আমরা সবাই করি। আমাদের রাতের খাবারে কার্বোহাইড্রেটের সাথে পর্যাপ্ত পরিমাণে ফাইবার এবং প্রোটিন রাখা গুরুত্বপূর্ণ। একটি সুষম খাবার নিশ্চিত করে যে আপনি সর্বোত্তম স্বাস্থ্যের জন্য প্রয়োজনীয় সমস্ত প্রয়োজনীয় পুষ্টি পাচ্ছেন। উচ্চ ফাইবার এবং প্রোটিনযুক্ত খাবার রক্তে শর্করার আরো ভালো নিয়ন্ত্রণে সহায়তা করে এবং আপনাকে দীর্ঘ সময়ের জন্য সতেজ রাখে।

৪. পরিমিত না খাওয়া

আপনি কি প্রায়ই রাতের খাবারে অতিরিক্ত খেয়ে ফেলেন? যদি তাই হয়, তাহলে আজই তা বাদ দিন। খাবার যতই স্বাস্থ্যকর হোক না কেন, তা অতিরিক্ত খেয়ে ফেললে পড়তে হতে পারে নানা সমস্যায়। রাতে অতিরিক্ত খেলে আপনার রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা বেড়ে যেতে পারে। পেট মোটামুটি ভরে এলেই খাওয়া বন্ধ করে দিন। এ ভাবে অভ্যাস করলে অতিরিক্ত খাওয়া এড়াতে পারবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর