সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

ত্বক ও চুলের যত্নে বাড়িতে যে গাছ

প্রতিনিধির নাম / ২২০ বার দেখা হয়েছে
আপডেট : August 26, 2024
ত্বক ও চুলের যত্নে বাড়িতে যে গাছ

চুল ও ত্বকের যত্ন নিতে বিভিন্নজন ভিন্ন ভিন্ন পন্থা কাজে লাগায়। এমনকি অনেকে চিকিৎসকের পরামর্শও নিয়ে থাকেন। তবে, প্রাকৃতিক উপায়ে যদি ত্বক এবং চলেও যত্ন নেয়া যায়, তাহলে তো কথাই নেই। সেক্ষেত্রে অ্যালোভেরা বহুল প্রচলিত।

কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, অ্যালোভেরাসহ আরও ৫টি গাছ আছে, যা ত্বক ও চুলের যত্নে বেশ উপকারি। যে কারনে এই গাছগুলো অনেকেরই বাসায় লাগিয়ে থাকেন। এসব উদ্ভিদ ঘরে থাকলে হাতের কাছেই চুল ও ত্বকের যত্নের উপাদান পেয়ে যাবেন। জেনে নিন এমন গাছ কোনগুলো।

নিম

দেশের বাজারে এলো হোন্ডার ১৬০ সি‌সির নতুন মোটরসাইকেল
নিম গাছ ত্বকের জন্য বেশ উপকারী। এতে রয়েছে অ্যান্টি-ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য। ব্রণ থেকে মুক্তি পেতে সাহায্য করতে পারে এই গাছের পাতা। পাশাপাশি এটি আমাদের স্বাস্থ্যের জন্য বেশ উপকারী। চুল পড়া বন্ধ করতেও এর রয়েছে ভূমিকা।

তুলসী

তুলসী গাছ রাখতে পারেন বাড়িতে। তুলসীতে অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টি-ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য রয়েছে, যা আমাদের ব্ল্যাকহেডস, ব্রণ এবং পিম্পল থেকে মুক্তি দেয়। পাশাপাশি সর্দি-কাশি সারাতেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

গাঁদা

গাঁদার ঔষধি গুণ ত্বকের যত্নে অনন্য। টবে গাঁদা গাছ লাগিয়ে ফেলুন তাই। গাঁদার নির্যাসকে কাজে লাগিয়ে পেতে পারেন কোমল ও উজ্জ্বল ত্বক। ত্বকের জ্বালাপোড়ার সমস্যাও কমাতে পারে উপকারী এই ফুল। প্রদাহ বিরোধী বৈশিষ্ট্য ছাড়াও এর অ্যান্টি-ইনফ্লেমেটরি এবং অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান ক্ষতিগ্রস্থ ত্বকের কোষ নিরাময় এবং পুনর্জন্মে সাহায্য করে।

জবা

জবা ফুল ত্বক এবং চুলের যত্নে ব্যবহার করতে পারেন। এতে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট থাকে যা ত্বকে সহজে বলিরেখা পড়তে দেয় না। পাশাপাশি ত্বকের ভেতর থেকে ময়লা দূর করতেও রয়েছে এই ফুলের কার্যকারিতা। চুলের যত্নে এই ফুল ব্যবহার করলে কমে চুল পড়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর