অনেকেই ঘুম থেকে ওঠেই খালি পেটে পানি পান করেন। এর উপকারিতা জেনে করেন বা নাইবা জেনে করেন। খালি পেটে পানি পানের অভ্যাস অনেকেরই আছে। কিন্তু সেই পানিটা যদি হয় কুসুম গরম তাহলে বেশকিছু রোগের হাত থেকে মুক্তি পাওয়া যায়। আসুন জেনে নিই সকালে কুসুম গরম পানি পানের উপকারিতা।
পুষ্টিবিদেরা বলছেন, ঘুম থেকে উঠে দাঁত মাজার পর চা খাওয়ার অভ্যাস থাকলে তা বাদ দিতে হবে। বদলে খেতে হবে দু‘-তিন গ্লাস হালকা গরম পানি শুরুতে যদি এতটা পানি খেতে না পারেন সেক্ষেত্রে এক গ্লাস পানি খান। তাতেও সমস্যা হবে না। ধীরে ধীরে পানির পরিমাণ বাড়িয়ে নিতে হবে।
জেনে নিন সকালে পানি খেলে কী কী উপকার হবে-
১. যারা প্রতিদিন সকালে খালি পেটে হাফ লিটার পর্যন্ত পানি খান, তাদের কোষ্টকাঠিন্যের সমস্যা তুলনায় অনেক কমে যায়। এমনকি মলদ্বারের নানা অসুখে আক্রান্ত হওয়ার ঝুঁকিও কমে।
২. সকালে খালি পেটে পানি খেলে শরীরে জমা দূষিত পদার্থ বা ‘টক্সিন’ বেরিয়ে যায়। এতে নানা অসুখের আশঙ্কা তো কমেই, পাশাপাশি আরও বহু উপকার হয় শরীরের। এর ফলে যেমন ত্বক ভালো হয়, তেমনই ওজন নিয়ন্ত্রণে থাকে।
৩. সকালে খালি পেটে পানি খাওয়ার আধা ঘণ্টার মধ্যে কোনও কিছু না খাওয়াই ভালো। সেক্ষেত্রে খাবার হজম করার শক্তি বাড়ে।
৪. চিকিৎসকেরা বলছেন, পেটে অ্যাসিডের সমতা বজায় রাখতে পারলে খাদ্যনালির অসুখের আশঙ্কাও কমে যায়। তার জন্যও সকালে খালি পেটে কুমুম গরম পানি খেতে হবে। এমনকি খাদ্যনালির ক্যানসারের আশঙ্কাও কমে যেতে পারে এই অভ্যাসে।
৫. শরীরের বেশির ভাগটাই যেহেতু পানি, তাই শরীর ডিহাইড্রেটেড হয়ে পড়লে শারীরবৃত্তীয় নানা ধরনের কাজে বিঘ্ন ঘটতেই পারে। সকালে কুসুম গরম পানি খেলে এই সংক্রান্ত সমস্যা সহজেই দূর হয়ে যেতে পারে।