সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
Banner

ওজন কমাতে কার্যকর যেসব আয়ুর্বেদিক

প্রতিনিধির নাম / ২১১ বার দেখা হয়েছে
আপডেট : August 29, 2024
ওজন কমাতে কার্যকর যেসব আয়ুর্বেদিক

সুস্বাস্থ্য ও শারীরিক সৌন্দর্যের জন্য আজকাল অনেকেই পেটের মেদ নিয়ে চিন্তিত। বর্তমানে প্যাকেটজাত খাবার, ওয়ার্ক ফ্রম হোম এবং অস্বাস্থ্যকর জীবন ধারণের জন্যওজন বৃদ্ধি পাচ্ছে অস্বাভাবিক ভাবে। তবে ওজন বৃদ্ধির সব থেকে বড় সমস্যা হলো পেটের চর্বি। হাতে বা পায়ে তেমনভাবে চর্বি বা মেদ জমা না হলেও সবচেয়ে বেশি চর্বি জমে পেটে।

নানা কারণে পেটের মেদ কমানোর জন্য প্রয়োজনীয় ব্যায়াম বা ডায়েট করা হয়ে ওঠে না। তবে আজ এই প্রতিবেদনে জানুন আয়ুর্বেদের হাত ধরে কীভাবে আপনি পেটের চর্বি কমিয়ে ফেলতে পারবেন।

১. দারুচিনি: দারুচিনি, রান্নাঘরের এমন একটি উপকরণ, যা বিভিন্ন রোগের চিকিৎসার জন্য পরিচিত। তবে আপনি হয়তো জানেন না পেটের চর্বি কমাতে দারুচিনি ভীষণ কার্যকরী। দারুচিনিতে থাকে থেরাপিউটিক গুণাবলি, যা শরীরের বিপাকক্রিয়াকে ত্বরান্বিত করে এবং ওজন কমাতে সাহায্য করে। রোজ চায়ের সঙ্গে বা পানির সঙ্গে দারুচিনি খেলে পেটের চর্বি কমে যাবে কয়েকদিনেই।

২. ত্রিফলা: ত্রিফলা তৈরি হয় হরীতকী, বিভিটকি এবং আমলকী থেকে। এই তিনটি উপকরণ শরীরের পক্ষে ভীষণ উপকারী। ত্রিফলা ডিটক্সিফিকেশন প্রক্রিয়ায় সাহায্য করে এবং হজম ক্ষমতা বাড়ায়, ফলে পেটের চর্বি কমে যায় খুব সহজে।

৩. মেথি: মেথি হজম প্রক্রিয়া উন্নত করে এবং পেটের চর্বি কমায়। মেথি খেলে অনেকক্ষণ পেট ভর্তি থাকে ফলে খিদে পায় না, যার ফলে ওজন থাকে নিয়ন্ত্রণে। এছাড়া মেথির বীজ শরীরের মেটাবলিজম বাড়াতেও সাহায্য করে।

৪. মৌরি: অতিরিক্ত ওজন কমানোর জন্য মৌরির জুড়ি মেলা ভার। মৌরি যেমন খাবার হজমে সাহায্য করে তেমন পেটের চর্বি কমিয়ে দিতে মৌরির ভূমিকা অপরিহার্য। প্রতিদিন সকালে খালি পেটে মৌরির পানি খেলে কিছুদিনের মধ্যেই আপনার পেটের মেদ কমে যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর