সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

লেবু খেলে যেসব উপকার পাবেন

প্রতিনিধির নাম / ২১৬ বার দেখা হয়েছে
আপডেট : August 30, 2024
লেবু খেলে যেসব উপকার পাবেন

গরমের তীব্রতা বেড়েই চলছে। এ হাঁসফাঁস অবস্থায় বিপর্যস্ত জনজীবন। গরমে বাইরে বের হওয়াও মুশকিল। আবার অবিরত ঘাম ঝরা তো রয়েছেই। এতে শরীর থেকে পানি ও খনিজ বের হয়। ফলে অল্পতেই ক্লান্তবোধ হয় শরীরে। পাশাপাশি ডিহাইড্রেশনের মতো কঠিন সমস্যারও আশঙ্কা বাড়ছে দিন দিন।

এই প্রচণ্ড গরমে খাদ্য তালিকায় ভিটামিন সি সমৃদ্ধ খাবার রাখা জরুরি। রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে এই ভিটামিন। ভিটামিন সি এর চমৎকার উৎস হচ্ছে লেবু। এটি যেমন আমাদের হাইড্রেটেড থাকতে সহায়তা করে, তেমনি হজমেও সাহায্য করে। পানীয়তে মিশিয়ে খেতে পারেন লেবু, সালাদের উপরেও দিতে পারেন ছিটিয়ে। জেনে নিন লেবু খাওয়ার কিছু উপকারিতা সম্পর্কে।

১। ভিটামিন সি সমৃদ্ধ

লেবুতে রয়েছে ভিটামিন সি, একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং সংক্রমণ থেকে রক্ষা করতে সাহায্য করে।

২। হাইড্রেশনে সাহায্য করে

লেবু একটি হাইড্রেটিং ফল যা গরমে ঘামের মাধ্যমে হারিয়ে যাওয়া তরলগুলো পূরণ করতে সহায়তা করে। পানিতে লেবুর টুকরো ফেলে বা লেবুর রস মিশিয়ে খেয়ে নিন। এই গরমে হাইড্রেটেড এবং সতেজ রাখতে সাহায্য করতে পারে এই পানীয়।

৩। হজমশক্তি বাড়ায়

লেবুতে সাইট্রিক অ্যাসিড থাকে, যা পাচক এনজাইমগুলোর উৎপাদন বাড়ায় এবং হজমশক্তিকে শক্তিশালী করে। সকালে উষ্ণ পানিতে লেবু মিশিয়ে খেলে পাচনতন্ত্র ভালো থাকে।

৪। ত্বকের স্বাস্থ্য ভালো রাখে

লেবুতে পাওয়া ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের স্বাস্থ্যের জন্য উপকারী। ভিটামিন সি কোলাজেন উৎপাদনে সাহায্য করে, যা ত্বককে দৃঢ় রাখে ও তারুণ্য ধরে রাখে।

৫। ইলেক্ট্রোলাইট প্রদান করে

লেবুতে পটাসিয়াম, ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়ামের মতো ইলেক্ট্রোলাইট থাকে যা সঠিক তরল ভারসাম্য এবং পেশীর কার্যকারিতা বজায় রাখার জন্য অপরিহার্য। ঘামের মাধ্যমে হারিয়ে যাওয়া ইলেক্ট্রোলাইট পুনরায় পূরণ করতে সাহায্য করে লেবু।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর